সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৯ এএম
রাজধানীর মিরপুর এলাকায় বাসার পাশেই একটি মাঠে খেলা করছিল শিশু আলিফ (৮)। ওই সময়ই মাঠের ভেতরে একটি বাস ঢুকে পড়ে প্রাণ যায় শিশুটির। গত বুধবার রাত ৯টায় মিরপুরের পাইকপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু আলিফ ফরিদপুর সদর উপজেলার পোশাক শ্রমিক শাহিন মিয়ার ছেলে। বর্তমানে সে পরিবারের সঙ্গে মিরপুর পাইকপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় থাকত।
নিহত আলিফের মামা সিরাজ হাওলাদার জানান, বাসার সামনে রাস্তার পাশের একটি মাঠে খেলছিল আলিফ। তখন একটি বাস মাঠের মধ্যে ঢুকে আলিফকে চাপা দেয়। পরে শিশুটিকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরপুর মডেল থানার ওসি দাদন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরই এলাকাবাসী ঘাতক বাসটি ভাঙচুর করে এবং কিছু সময় ধরে বিক্ষোভ করে। ঘটনাস্থলে গিয়ে আমরা বাসটি জব্দ করেছি। তবে বাসের চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি। বাসটির চালকের বদলে অন্য কেউ বাসটি চালাচ্ছিল বলে জানিয়েছেন ওসি দাদন ফকির।
তিনি বলেন, এর বেশি কিছু জানা যায়নি। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত