কুমিল্লায় খুন করে পালানোর সময় আটক যুবক গণপিটুনিতে নিহত

bcv24 ডেস্ক    ০৯:৩৮ এএম, ২০১৯-০৫-১০    219

কুমিল্লায় খুন করে পালানোর সময় আটক যুবক গণপিটুনিতে নিহত

কুমিল্লায় আলী আকবর নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করে এক যুবক। আলম নামের ওই যুবককে আটক করে গণপিটুনি দেয় মানুষ। আর এতে মারা যায় আলমও। গত বুধবার সন্ধ্যায় সদর উপজেলার বালুতুপা এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত আলী আকবর স্থানীয় বাসিন্দা মৃত চারু মিয়ার ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় ইফতারি ও নামাজের পর আলী আকবর স্থানীয় এক ব্যক্তির জানাজায় অংশ নেন। জানাজা শেষে বাড়ি ফেরার পথে আলম আলী আকবরকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে। ওই সময় আশপাশের লোকজনের চিৎকারে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী আলমকে ধরে গণপিটুনি দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আলম। 

ঘটনার প্রত্যক্ষদর্শী এক যুবক বলেন, মাগরিবের নামাজ পইড়া আইসা দোকানে বইসা লাচ্ছি খাইতেছি। খাওয়ার পরে দেখলাম, সামনের মার্কেটের তলে সবাই দৌড় মারতাছে ওইদিকে। দৌড় মারার পরে দেখলাম যেই লোকটা আহত হইছে (আলী আকবর) উনি দৌড়াইয়া এইদিকে আইতাছে। আওয়ার পরে দেখি যে, যে ঘাই দিছে (আলম) সমানে তারে আরো ঘাই দিতেছে, ঘাই দিতেছে। তখন আমরা দৌড়ায়া কিছু করতে না পাইরা দেখি মেম্বার সাব বাইরায়া আসছে। পরে দেখি যে (আলী আকবরের) গলাটলা আলগা কইরা ফেলছে। এতটুকুই। কী নিয়া ঘটনাটা, এইটা জানতে পারি নাই। 

ঘটনাটা কী, এই মার্কেটটা খোলা থাকলে জানা যাইত। মার্কেটটা এখন বন্ধ, এই মার্কেটের গোড়াটাতেই কাহিনীটা। মার্কেট খোলা থাকলে তারা (মার্কেটের লোকজন) কী বলত, তাইলে বোঝা যাইত আসলে কী হইছে, বলেন ওই প্রত্যক্ষদর্শী। 

এ ব্যাপারে কুমিল্লা কোতোয়ালি থানার ওসি আবু ছালাম মিয়া বলেন, ইফতারির পরে মাগরিবের নামাজ, নামাজের পরে পাশেই একটা জানাজা চলতেছিল, এটা সোয়া ৭টা-সাড়ে ৭টা হবে হয়তো বা, আলী আকবর নামের এক বয়স্ক লোককে ছুরিকাঘাত করতেছিল আলম নামে একটা ছেলে। ছুরিকাঘাত করার ফলে আকবর মারাত্মক আহত হয়, হাসপাতালে নিলে দেখা গেছে মারা গেছে। এদিকে আলম যখন ছুরিকাঘাত করে, তাৎক্ষণিক আবার সেখানে যারা যারা উপস্থিত ছিল, তারা আলমকে মারধর করে। আলমকেও আহত অবস্থায় হাসপাতালে আনা হলে সেও মারা যায়, বলেন আবু ছালাম। 

পুলিশ কর্মকর্তা আরো বলেন, এসব বিষয় আমরা খতিয়ে দেখছি, কারা কারা ঘটনার সঙ্গে জড়িত, কী ঘটেছিল এসব বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে যারা জড়িত, তাদের গ্রেফতার করা হবে। যারা এ বিষয়ে জানে, তাদের জিজ্ঞাসাবাদও চলছে। ওই দুজনের মধ্যে কোনো শত্রুতা ছিল কি না, সে ব্যাপারেও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত