পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

bcv24 ডেস্ক    ১০:০১ এএম, ২০১৯-০৫-১০    488


পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

বকেয়া মজুরি এবং মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে টানা চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই নারায়ণগঞ্জের রাষ্টায়ত্ত দুইটি পাটকলের শ্রমিক এই বিক্ষোভ ও অবরোধ শুরু করেন। এর আগের তিনদিনও তারা এই এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এই বিক্ষোভে রাষ্ট্রায়ত্ত পাটকল লতিফ বাওয়ানী জুটমিল এবং করিম জুট মিলের শ্রমিকরা অংশগ্রহণ করেন। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ডেমরা স্টাফ কোয়ার্টার ও আশ-পাশের এলাকায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগের শিকার হন এই পথে চলাচলকারী সাধারণ মানুষ। 

পাটকল শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় নয় সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে শ্রমিকদের। ফলে তাদের সন্তান পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে। গত মাসে নয় দফা দাবিতে দেশের বিভিন্ন এলাকায় রাষ্টায়ত্ত পাটকল শ্রমিকরা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে আসছেন। 

এ সময় সরকারের পক্ষ থেকে ২৫ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ এবং ১৮ মে মাসের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। সরকারের সেই আশ্বাস বাস্তবায়ন না করার কারণে পাটকল শ্রমিকরা আবারও বিক্ষোভ করছেন বলে শ্রমিকরা জানান। আন্দোলনরত শ্রমিকরা বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়ন ও রোজার ঈদের আগেই উৎসব-ভাতার দাবি জানান সরকারের কাছে।

আন্দোলনে উত্তাল খুলনা: পাটকল শ্রমিকদের বিক্ষোভ-মিছিল, রাজপথ-রেলপথ অবরোধে উত্তাল হয়ে উঠেছে খুলনার শিল্পাঞ্চল। বকেয়া মজুরি, মজুরি কমিশন, গ্রাচুইটি, প্রভিডেন্ট ফান্ড এবং বদলি শ্রমিকদের স্থায়ীকরণসহ ৯ দফা দাবিতে উৎপাদন বন্ধ রেখেছে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকালে থেকে টানা পঞ্চমদিনের মতো প্রায় অর্ধ লাখ শ্রমিক-কর্মচারী যথারীতি কাজে যোগ না দেওয়ায় মিলের উৎপাদন বন্ধ রয়েছে। একই দাবিতে বিকেল ৪টা থেকে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী নগরের খালিশপুর নতুন রাস্তা মোড়ে তিনঘণ্টা রাজপথ-রেলপথ অবরোধ করছে শ্রমিকরা। অবরোধের পাশাপাশি শ্রমিকরা রাজপথে নামাজ আদায় ও ইফতারি করবেন।

খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর ও দৌলতপুর জুট মিল, দিঘলিয়া উপজেলায় স্টার জুট মিল, আটরা শিল্প এলাকার আলীম ও ইস্টার্ন এবং যশোরের নওয়াপাড়ায় অবস্থিত যশোর জুট ইন্ডাস্ট্রি (জেজেআই) ও কার্পেটিং জুট মিলের শ্রমিকেরা এসব কর্মসূচি পালন করছেন। গত রোববার থেকে বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মিলের উৎপাদন বন্ধ রেখে আন্দোলনে নামে বিক্ষুদ্ধ শ্রমিকেরা। গত বুধবার দুপুরে ঢাকার বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) কর্মচারী ইউনিয়নের (সিবিএ) কার্যালয়ে পাটকল শ্রমিক লীগ ও সিবিএ ও নন সিবিএ'র বৈঠকে ১৩ মে থেকে সারাদেশের পাটকলগুলোতে ধর্মঘট চলাকালে প্রতিদিন বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত রাজপথ-রেলপথ অবরোধ এবং রাজপথে ইফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজেএমসি সূত্রে জানা গেছে, খুলনাঞ্চলের ৯টি পাটকলে গড়ে প্রতিদিন ১০০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদন হয়ে থাকে। সেই হিসেবে গত চারদিনে ৩৫০ মেট্রিকটন পাটপণ্য উৎপাদন বঞ্চিত হয়েছে। পাটকল শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে। এতে মিলগুলোর সব ধরনের উৎপাদন বন্ধ রয়েছে। পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি-বেতন পরিশোধ, জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের রোয়েদাদ ২০১৫ কার্যকর, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ ও গ্রাচুইটির অর্থ পরিশোধ, চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের পুনর্বহাল, সব মিলে সেটআপের অনুক‚লে শ্রমিক-কর্মচারীদের শূন্য পদের বিপরীতে নিয়োগ ও স্থায়ীসহ ৯ দফা দাবিতে হঠাৎ করেই গত ৫ মে দুপুর থেকে একে একে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের উৎপাদন বন্ধ করে দেয় শ্রমিকেরা।

বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক ও ক্রিসেন্ট জুট মিলের সিবিএ সভাপতি মো. মুরাদ হোসেন বলেন, রমজানেও আমরা রাজপথে থালা-বাসন হাতে ভুখা মিছিল করছি। পথেই নামাজ পড়ছি ইফতার করছি। কয়েক মাস হয় বাজার কাকে বলে জানে না শ্রমিকরা। ছেলে-মেয়েদের মুখে কোনো ভালো খাবার দিতে পারছি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান এ শ্রমিক নেতা। জাতীয় মজুরি কমিশন-২০১৫’র রোয়েদাদ, পাটক্রয়ের অর্থ বরাদ্দ, বদলি শ্রমিক স্থায়ীকরণ, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের সব বকেয়া পরিশোধ, শ্রমিকদের প্রতি সপ্তাহে মজুরি পরিশোধসহ বকেয়া মজুরি দেওয়া, খালিশপুর ও দৌলতপুর জুট মিলের শ্রমিকদের বিজেএমসির অন্যান্য মিলের মতো সব সুযোগ-সুবিধা দেওয়াসহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে গত কয়েক বছর ধরে আন্দোলন করে আসছেন পাটকল শ্রমিকরা। সর্বশেষ গত ২, ৩ ও ৪ এপ্রিল দেশের সব পাটকলে একযোগে ৭২ ঘণ্টা ধর্মঘট এবং ৪ ঘণ্টা করে রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।


রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত