সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪০ এএম
মাদারীপুরের রাজৈরে পূর্ব শত্রুতা ও পরকীয়া প্রেমের জের ধরে সোহেল হাওলাদার (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাজিতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলার মজুমদার বাজার ব্রিজের কাছে ওই যুবককে হত্যা করা হয়।
নিহত সোহেল হাওলাদার একই এলাকার আব্দুল খালেক হাওলাদারের ছেলে। ঘটনার পর থেকে বাজিতপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার বাজিতপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদারের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে সোহেলের পরকীয়া প্রেম চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠকও হয়েছে। তবুও তারা নিবৃত হয়নি। এর জের ধরেই গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার তার লোকজন নিয়ে মজুমদার বাজারের ব্রিজের কাছে সোহেল হাওলাদারকে একা পেয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় সোহেলের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে চেয়ারম্যান তার লোকজন নিয়ে পালিয়ে যান। পরে মুমূর্ষু অবস্থায় সোহেলকে উদ্ধার করে রাজৈর উপজেলা হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন ডাক্তাররা। পরে ফরিদপুর নেয়ার পথে মারা যান সোহেল।
এ ব্যাপারে রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান মিয়া জানান, পরকীয়া প্রেমের সূত্র ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত