সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪০ এএম
জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে ‘স্ট্যাচু অব লিবার্টি’র আদলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি তৈরি করবে সরকার। বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সভাকক্ষে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। খবর বাসস।
জাতির পিতার জন্মশতবর্ষ ‘মুজিব বর্ষ’ সর্বোচ্চ আয়োজনে উদযাপন করা হবে জানিয়ে মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বছরব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে সকল মন্ত্রণালয়, সংস্থা এবং দেশের স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে মুজিব বর্ষ উদযাপন করবে। সরকার এ উপলক্ষে স্ট্যাচু অব লিবার্টি’র আদলে জাতির পিতার প্রতিকৃতি তৈরি করবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে মিত্র বাহিনীর সদস্যদের ৫০০ সন্তানকে বৃত্তির ব্যবস্থা করা হবে। তাদের বাছাই করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাইকমিশনকে দায়িত্ব প্রদান করা হবে।
তিনি বলেন, পাকিস্তানি শাসক ও শোষক গোষ্ঠীর কবল থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতার ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারব না। জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন হবে জাতীয় জীবনের এক অনন্য সুন্দর বিষয়।
জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে স্মরণকালের সবচাইতে বড় মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করা হবে জানিয়ে মোজাম্মেল হক বলেন, বছরব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক জাতীয় দিবসসমূহ উদযাপনে জাতির পিতার বর্ণাঢ্য জীবন ও কর্মকে অধিক গুরুত্ব প্রদান এবং দেশের বিভিন্ন স্থানে মুজিব মেলার আয়োজন করা হবে।
সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এস এম আরিফুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরসমূহের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে লিবারেসন ওয়ার হিউম্যানেটি এওয়ার্ড প্রদানের লক্ষ্যে বাছাই কমিটি গঠন করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত