রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৪:১১ এএম
বলিউডের সবচেয়ে যোগ্য পাত্র সালমান খানের বিয়ে কবে? আজীবন এই প্রশ্ন শুনতে শুনতে সালমানের কানের পোকা হয়তো মরেই গেছে। অদূর ভবিষ্যতেও তিনি কখনো বিয়ে করবেন কি না, এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তবে বিয়ে না করলেও শিগগির সন্তানের পিতা হতে চান সালমান খান।
সালমানের বিয়ের প্রশ্নকে আপাতত পাঠানো যাক বিশ্রামে। শোনা গেছে তাঁর পিতৃত্বের বাসনার কথা। বিয়ে না করে সারোগেসি বা গর্ভাশয় ধার করে সন্তানের পিতা হতে চান সালমান খান। তিনি যে বাচ্চাকাচ্চা ভীষণ পছন্দ করেন, সেটা তো কারোরই অজানা নয়। সত্যি বলতে, এ
প্রসঙ্গে আগেও কথা বলেছিলেন তিনি। জানিয়েছিলেন, বিয়ে যদি করতেই হয়, সেটা কেবল বাচ্চাকাচ্চা নেওয়ার জন্যই করবেন তিনি।
সালমান যেহেতু বিয়ের জন্য এখনো প্রস্তুত নন, সুতরাং সারোগেসি ছাড়া বাবা হওয়ার আর কোনো উপায় নেই তাঁর। শাহরুখ খান, আমির খান, করণ জোহর, একতা কাপুরের মতো তারকারা এই পদ্ধতিতেই সন্তান নিয়েছেন। বিয়ে না করেই বাবা হতে চাইলে সালমানকেও একই পথ ধরতে হবে। শোনা যায়, ভাগনে-ভাগনিদের সঙ্গে খুব ভাব এই অভিনেতার। তিনি ভীষণ আদর করেন তাদের। শিগগির তাদের এই আদরের ভাগীদার আসতে পারে বলে জানিয়েছে সূত্র।
কাজের খবর হচ্ছে, সালমান খানকে শিগগির দেখা যাবে বলিউডের ‘ভারত’ ছবিতে। ছবিটি মুক্তি পাচ্ছে ৫ জুন। সম্প্রতি তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘দাবাং থ্রি’ ছবির শুটিংয়ে। এ ছবিও মুক্তি পাবে এ বছরের ২০ ডিসেম্বর। টাইমস অব ইন্ডিয়া
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত