রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৪:০৮ এএম
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হতে পারে দেশের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। এরইমধ্যে তাকে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তার স্ত্রী রুনি জামান।
৩০ এপ্রিল থেকে লাইফ সাপোর্টে আছেন দেশের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান। মাঝখানে একবার লাইফ সাপোর্ট খুলে দেয়া হলে কয়েক ঘন্টার মধ্যে অবস্থা বেগতিক দেখে আবারও লাইফ সাপোর্ট দেয়া হয় তাঁকে। প্রায় ১০ দিনের বেশী সময় ধরে লাইফ সাপোর্টে থাকা এটিএমের উন্নত চিকিৎসার জন্য এবার সিঙ্গাপুর পাঠানোর প্রক্রিয়া চলছে।
রুনি জামান বলেন, শুক্রবার ওঁর (এটিএম শামসুজ্জামান) অবস্থার খোঁজ খবর নিতে এসেছিলেন ডা. সামন্ত লাল সেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তারা কাগজপত্র নিয়ে গেলো। প্রধানমন্ত্রী দেশে আসার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানোর কথাও তারা আমাদের জানালেন।
শুক্রবার সকালে এটিএম শামসুজ্জামানের বর্তমান অবস্থা দেখতে গেন্ডারিয়ায় অবস্থিত আজগর আলী হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এটিএম শামসুজ্জামানের সর্বশেষ অবস্থা জানিয়ে ডা. সামন্ত লাল বলেন, এটিএম শামসুজ্জামানকে উন্নত চিকিৎসা কীভাবে দেয়া যায় সে বিষয়েই আজকে কথা হলো। তাঁর অবস্থা আগের মতোই, অপরিবর্তিত।
চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো কিছুই ফাইনাল নয়। প্রধানমন্ত্রী এই মুহূর্তে দেশের বাইরে আছেন, তিনি এলেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে তাদের কাগজপত্র রেডি করা হচ্ছে।
গত ২৬ এপ্রিল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এটিএম শামসুজ্জামান। মল-মূত্র বন্ধ হয়ে যায়। শ্বাসকষ্ট শুরু হয়। ওইদিন রাত এগারোটার দিকে তাকে ভর্তি করা হয় রাজধানীর গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে। তারপর দিন দুপুরে প্রায় তিন ঘণ্টার অপারেশন শেষে পর্যবেক্ষণে রাখা হয় এটিএম শামসুজ্জামানকে। এরপর অবস্থার আরো অবনতি হলে ৩০ এপ্রিল থেকে লাইফ সাপোর্টে রাখা হয় কিংবদন্তি এই অভিনেতাকে।
ষাটের দশকের শুরুতে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন এটিএম শামসুজ্জামান। প্রথম কাহিনি ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন ‘জলছবি’ ছবিতে। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন। প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করলেও খল অভিনেতা হিসেবেই জনপ্রিয়তা পান এটিএম।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অভিনয় থেকে দূরে থাকলেও মাঝেমধ্যেই শখের বশে ছোট ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘আলফা’। ২৬ এপ্রিল ছবিটি দেশের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত