মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৭ এএম
রাজধানীর পৃথক স্থানে দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এরমধ্যে খিলাগাঁও ফ্লাইওভারের ওপরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকাল পৌনে তিনটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। সবুজবাগ থানার ওসি সোহরাব হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রাস্তা ফাঁকা থাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে ফ্লাইওভারের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। ফলে দুজনই ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে মারা যান।
নিহত শিক্ষার্থীরা হলেন- তুহিন (১৮) ও নোমান (১৭)। তারা খিলগাঁওয়ের ওহাব কলোনির বাসিন্দা। ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, নিহত তুহিন ওহাব কলোনির মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিল। আর নিহত নোমান ওহাব কলোনির মজিবুর রহমান মিন্টুর ছেলে। অন্যদিকে রাজধানীর ডেমরায় বাসচাপায় ইবনে তাহসিন (১৯) নামে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ডেমরার মোস্তফা মার্ট মোড়ের ১০০ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করেন। নিহত তাহসিন ডেমরার গোলাম মোস্তফা মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
ডেমরা থানা পুলিশ জানায়, স্থানীয়দের সহায়তায় বাস এবং চালককে আটক করা হয়েছে।
ডেমরা থানার এসআই আশরাফ আলী বলেন, দুপুর ১২টার দিকে ডেমরার মোস্তফা মার্ট মোড়ের ১০০ গজ দূরে একটি বাস ওই শিক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, নিহতের বাড়ি ডেমরার আমুলিয়াতে। সেখান থেকে তিনি মোটরসাইকেলে করে আসছিলেন এবং অপর পাশ দিয়ে বাসটি রামপুরার দিকে যাচ্ছিল। মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী কমিশনার (এসি) মো. রবিউল ইসলামবলেন, ঘটনাস্থল থেকে বাসসহ চালককে আটক করা হয়েছে। সড়কে এখন আর কোনও অবরোধ নেই। সাধারণ মানুষ ঘটনাস্থলে জড়ো হয়েছিল, তাদের সরিয়ে দেওয়া হচ্ছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত