রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৪:০৫ এএম
চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ঢালিউডের এই নায়িকা আসছে ঈদে তার অভিনীত ও সাকিব ইরতেজা চৌধুরী সনেট পরিচালিত ‘নোলক’ নামের নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। আরো আছেন জনপ্রিয় দুই জুটি ওমর সানী ও মৌসুমী।
এ ছবিটি নিয়ে ববি বলেন, ঈদে দর্শকরা আমার অভিনীত ‘নোলক’ নামের এ ছবিটি দেখতে পাবেন। এ ছবির টিজার ও গান প্রকাশের পর দর্শকরা এরইমধ্যে এটি বেশ পছন্দ করেছেন। এ ছবির সব কলাকুশলী দুর্দান্ত কাজ করেছেন। পুরো ছবির কাহিনীতে শাকিব ও আমার বেশকিছু চমক রয়েছে।
এখনই তা বলতে চাই না। আমি চাই দর্শকরা সিনেমা হলে গিয়ে এ ছবিটি উপভোগ করুক। বি হ্যাপি এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এ ছবিটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। ঈদের এ ছবিটি নিয়ে আমি আশাবাদী। এদিকে ববি কিছুদিন আগে কলকাতায় ‘রক্তমুখী নীলা’ নামে নতুন ছবির কাজ শেষ করেছেন। এ ছবিতে তার বিপরীতে সব্যসাচী মিশরা অভিনয় করছেন। পরিচালনায় আছেন ভারতের জয়দীপ মুখার্জি। ভারতে এ ছবিটি সামনে মুক্তি পাবে। অন্যদিকে গত বছর ঢাকার পর অস্ট্রেলিয়ায় ‘বিজলী’ ছবিটি মুক্তি পাওয়ার পর বেশ সাড়া পান চিত্রনায়িকা ববি। ছবিটি পরিচালনা করেন ইফতেখার চৌধুরী।
বর্তমানে ‘নোলক’ ছবির বাইরে ‘বৃদ্ধাশ্রম’ নামেও একটি ছবিতে অভিনয় করেছেন ববি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সংগীতশিল্পী এসডি রুবেল। ২০১৫-২০১৬ সালের অনুদান পাওয়া এ ছবিটি পরিচালনা করেছেন স্বপন চৌধুরী। এ ছবিটিও চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর ঈদের পর কলকাতার রাজা চন্দের পরিচালনায় ‘বেপরোয়া’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ ছবিতে তার বিপরীতে প্রথমবার দেখা যাবে চিত্রনায়ক রোশানকে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত