‘মিথ্যা’ নাটকে প্রভা

bcv24 ডেস্ক    ০৯:০৪ পিএম, ২০১৯-০৫-১০    627


‘মিথ্যা’ নাটকে প্রভা

আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার নতুন নাটকের নাম ‘মিথ্যা’। দর্শক নাটকটি দেখতে পাবেন আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভির পর্দায়।

আসাদুজ্জামান সোহাগের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন। প্রভার বিপরীতে এতে জোভানকে দেখা যাবে। এ ছাড়া অভিনয় করেছেন মুশফিক ফারহান, শিখা মৌ, সেতু প্রমুখ।

নাটকটি সম্পর্কে নির্মাতা সরদার রোকন বলেন, ‘আদনান চরিত্রে জোভান ও রূপন্তী চরিত্রে প্রভা এখানে অভিনয় করেছেন। গল্পের মধ্যে সামাজিক অনেক ইতিবাচক ব্যাপার আছে। আশা করছি, সবার ভালো লাগবে।’

‘মিথ্যা’র গল্পে দেখা যাবে, আদনান শিক্ষিত ছেলে, কিন্তু ধনী পরিবারের নয়। একদিন রিকশায় উঠতে গিয়ে একটা মেয়ের জাতীয় পরিচয়পত্র খুঁজে পায়। কিন্তু কিছুতেই মেয়েটাকে খুঁজে পায় না।

অন্যদিকে, রূপন্তী নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে। বাবাহারা মায়ের একমাত্র সন্তান রূপন্তী নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েই আইডি কার্ডটা হারিয়ে ফেলে সে, সঙ্গে মাস্টার্সের সার্টিফিকেট। 

এদিকে, আদনান ফেসবুকে আইডি কার্ডটা পোস্ট দেওয়ার পর কার্ডের মালিককে খুঁজে পায় সে। কিন্তু আইডিতে আদনানের মুখ ঠিকমতো বোঝা যায় না। একটা সময় দেখা হয় ওদের, আলাপ থেকে পরিচয় আর সেখান থেকেই বন্ধুত্ব আর প্রেম। আদনানের একটা চরিত্রগত সমস্যা আছে, সে প্রচুর মিথ্যা কথা বলে। সেই মিথ্যায় ধরা দেয় রূপন্তী।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত