বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৭ পিএম
‘ইফতার করতে বসলেই আমার হুমায়ূন আহমেদ স্যারকে খুব মনে পড়ে। সাধারণত স্যারের জন্মদিন বা মৃত্যুবার্ষিকীতে সবাই স্যারকে স্মরণ করেন। আমার সবচেয়ে বেশি মনে পড়ে ইফতার করার সময়। কারণ, স্যার সবাইকে নিয়ে সুন্দর একটি পরিবেশ তৈরি করে ইফতার করতেন।
আরেকটি বিষয় ছিল স্যারের, তিনি সব ধর্মের মানুষ নিয়ে ইফতার করতে ভালোবাসতেন।’। কথাগুলো বলেন অভিনেতা ফারুক আহমেদ। হুমায়ূন আহমেদের বেশির ভাগ নাটকেই তিনি কাজ করেছেন।
ফারুক আরো বলেন, ‘স্যারের প্রায় সব নাটকেই আমি অভিনয় করেছি। সারা বছর যে পরিমাণ নাটক নির্মাণ হতো, তার চেয়ে ঈদের আগে বেশি নির্মাণ হয়, কারণ ঈদের সময় ছয়-সাত দিনের টানা অনুষ্ঠান থাকে টিভি চ্যানেলগুলোর। স্যার বেঁচে থাকতে নুহাশপল্লীতেই কাটত রোজার বেশির ভাগ সময়।
বিকেল থেকেই স্যার ইফতার নিয়ে ব্যস্ত থাকতেন, নিজে তদারকি করতেন। ইফতারের আধাঘণ্টা আগেই সবাইকে নিয়ে বসে পড়তেন ইফতারের টেবিলে। কারো জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকত না। বড়-ছোট সবাই এক সারিতে বসিয়ে ইফতার করাতেন।’
ইফতারের আইটেম নিয়ে ফারুক বলেন, ‘ইফতারের সময় স্যার সব সময় বেশি বেশি ফল রাখতেন। দেশি ফল ছিল ইফতারের মূল মেন্যু, সঙ্গে কিছু ভাজাপোড়া। তবে ইফতারের শেষে অবশ্যই থাকত গরুর মাংসের খিচুড়ি। এটা স্যার খুব পছন্দ করতেন। প্রতিদিন ইফতারের কমন মেন্যু এই খিচুড়ি।
মানুষকে ইফতার করানো কত পছন্দ করতেন, তা বলে বোঝানো যাবে না। এখন যখন বিভিন্ন নাটকের সেটে ইফতার করি, তখন স্যারকে অনেক মিস করি। সবাই দোয়া করবেন, স্যার যেখানে আছেন, আল্লাহ যেন ভালো রাখেন।’
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত