মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০২:২৪ এএম
তৃণমূলের কোন প্রার্থী কয়লা মাফিয়া, এটা প্রমাণ করতে পারলে দলের ৪২ জন প্রার্থীকেই প্রত্যাহার করে নেবেন বলে চ্যালেঞ্জ জানালেন পাশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তার হুঁশিয়ারি, ‘আর যদি প্রমাণ না-হয়, তাহলে প্রধানমন্ত্রী মোদিকে সবার সামনে ১০০ বার কান ধরে ওঠবস করতে হবে।’
গত বৃহস্পতিবার পুরুলিয়ার সভায় মোদি তৃণমূলের নেতারা কয়লা মাফিয়া বলে দাগিয়ে দেওয়ার কিছু ক্ষণের মধ্যেই বাঁকুড়া, পুরুলিয়ার সভা থেকে মোদিকে এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মমতা।
প্রধানমন্ত্রীকে তার পাল্টা প্রশ্ন, ‘কয়লা মন্ত্রণালয় কার অধীনে? কেন্দ্রের। কে মন্ত্রী?’ এ রাজ্যের কয়লা খনিগুলি যে কেন্দ্রীয় পাহারায় থাকে, তা উল্লেখ করে মমতার তির, ‘কয়লা তো সিআইএসএফ পাহারা দেয়। রাজ্য পুলিশ পাহারা দেয় না। নরেন্দ্র মোদি আপনার পুলিশ, আপনার দফতর পাহারা দেয়। আপনার ক্যাডাররা তো করে খায়।
আর বলছেন তৃণমূলের লোক মাফিয়া!’ আসানলোল, রানিগঞ্জ, বাঁকুড়ার মেজিয়া, পুরুলিয়ার নিতুড়িয়া, সাঁতুড়ির মতো কিছু জায়গায় তৃণমূলের কয়েক জন নেতা কয়লা-চক্রের সঙ্গে যুক্ত, বিজেপি অনেক দিন ধরেই এই অভিযোগ করছে। এ দিন খোদ মোদি সরাসরি এই অভিযোগ এনে বলেন, ‘তৃণমূল কয়লা মাফিয়াকে ভোটে দাঁড় করাচ্ছে।’
বিজেপিকে পাল্টা আক্রমণ করে মোদিকে মমতার হুঁশিয়ারি, ‘কয়লা-দুর্নীতিতে আপনার লোকেরা যুক্ত আছে। ফাইলটা খুলব নাকি?’
পাল্টা অভিযোগ এনে মমতার হুমকি, ‘আমার কাছে একটা পেন ড্রাইভ আছে। আমি যদি ওটা বাজারে ছেড়ে দিই, তা হলে কিন্তু গরু স্মাগলিং, কোল মাফিয়ার কথা নিয়ে অনেক কাগজ বেরিয়ে যাবে। কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির সাংসদ গরু পাচার নিয়ে ব্যবসা করছে। গরু পাচারে কোন কোন মন্ত্রী আর ক্যাডাররা যুক্ত, খাতাটা একটু খুলব নাকি?’
এলপিজি গ্যাসের সংযোগ দেওয়া নিয়ে দুর্নীতিতে বিজেপির বেশ কিছু রাজ্য নেতার নাম প্রকাশ্যে এসেছিল। সেই প্রসঙ্গেই মমতা সরাসরি হুমকি দেন, ‘বহরমপুরের গ্যাস কেলেঙ্কারি বার করব? এলপিজি গ্যাস দেবেন বলে ডিস্ট্রিবিউশনে কত টাকা নেওয়া হয়েছে? ২২ কোটির কেলেঙ্কারি। গরু পাচারের জন্য কত টাকা বিল হয়েছে?
যখন আপনি মুখ্যমন্ত্রী ছিলেন, আপনার রাজ্যে গ্যাস কেলেঙ্কারি ধরব? খুলব না কি পাতাগুলো?’ গুজরাটের গ্যাস কেলেঙ্কারি নিয়েও মোদিকে মমতার হুমকি, ‘আপনি মুখ্যমন্ত্রী থাকাকালীন আপনার রাজ্যের গ্যাস কেলেঙ্কারি ধরব? খুলব নাকি পাতাগুলো?’
তার সাফ কথা, ‘আমার কাছে জেনে রাখুন, আপনার চার-পাঁচ জন মন্ত্রীর কেস আমার কাছে ফাইলে আছে। আমি ভদ্রতা করে ওই সব ফাইল খুলিনি। কিছু করিনি।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত