মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৭ এএম
বিইউপি শিক্ষার্থী আবরার চৌধুরীকে রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপা দিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার সুপ্রভাত পরিবহনের মালিক ননী গোপাল সরকারের (৪২) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল শুক্রবার বিকালে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক বাকী বিল্লাহ এই আদেশ দেন। দুপুরের পর ননী গোপালকে আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে তিন দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম। এরপর শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
আদালতে সংশ্লিষ্ট থানার সাধরণ নিবন্ধন কর্মকর্তা রকিবুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
এর আগে, ২৭ মার্চ ঢাকা মহানগর হাকিম আদালত ঘাতক বাসের কন্ডাক্টর ইয়াসিন আরাফাত ও হেলপার ইব্রাহিমকে সাত দিনের রিমান্ডে পাঠান। পরে ২ এপ্রিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। এরপর আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেন। এছাড়া ২০ মার্চ ঢাকা মহানগর হাকিম আদালত বাসচালক সিরাজুল ইসলামকে সাত দিনের রিমান্ডে পাঠান। এরপর ২৮ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সিরাজুল। পরে তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
সুপ্রভাত বাসের মালিক ননী গোপাল সরকারের রিমান্ড শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, সুপ্রভাতের সেই গাড়িটির চালকের ছিলো হালকা গাড়ি চালানোর লাইসেন্স। এরপরেও তাকে গাড়িটি চালাতে দেওয়া হয়। এ ছাড়া পরে কন্ডাক্টরকে গাড়িটি চালানোর জন্য নির্দেশ দেওয়াই ছিল বেআইনি। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইয়ার খান রিমান্ড বাতিলের আবেদন করেন।
তিনি বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ হলো তিনি বলেছেন, গাড়িটিকে নিরাপদ জায়াগায় নিয়ে যেতে বাস মালিক তাকে নির্দেশ দেন। এ ছাড়া তো আর কোনও অভিযোগ নেই। তাছাড়া গাড়িটি ব্যাংক লোনে নেওয়া। এটার কিস্তি এখনও চলছে। আসামিকে রিমান্ডে নেওয়ার যুক্তিকতা নেই।
শুনানির মাঝে বিচারক ননী গোপালকে বলেন, আপনার কয়টা গাড়ি আছে?’ জবাবে গোপাল বলে, চারটা।
বিচারক শুনানির মধ্যে আইনজীবীকে বলেন, এই গাড়ির বিরুদ্ধে কয়টা মামলা আছে।
আইনজীবী বলেন, স্যার গাড়ির বিরুদ্ধে একাধিক মামলা থাকতে পারে। সিগ্যনাল না মানলে, স্টোপেজ ছাড়া গাড়ি দাঁড়ালে মামলা দেয়। এগুলা অযথা দেয়। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রকিবুল ইসলাম বলেন, বাসের মালিক ননী গোপাল সরকার কনডাক্টরকে গাড়িটি চালিয়ে নেওয়ার জন্য বলার কারণে চালক না হওয়া সত্ত্বেও গাড়িটি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে। তাই তার নির্দেশ দেওয়াটা ঠিক হয় নাই। তাই আসামি রিমান্ডে নেওয়া প্রয়োজন। রিমান্ডে গেলে মামলার তথ্য উদ্ঘাটন সম্ভব হবে। পরে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
প্রসঙ্গত, ১৯ মার্চ ভোর ৫টা ৪৫ মিনিটে ভিক্টোরিয়া পার্ক এলাকা থেকে সুপ্রভাত বাসটি ছেড়ে আসে। তখন চালক ছিলেন সিরাজুল ইসলাম। বাসটি গুলশানের শাহজাদপুর বাঁশতলা এলাকা পার হওয়ার অতিক্রম করার সময় মিরপুর আইডিয়াল গার্লস ল্যাবরেটরি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সিনথিয়া সুলতানা মুক্তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তখন পরিবহনের যাত্রীরা চালক সিরাজুলকে ট্রাফিক পুলিশে সোপর্দ করেন। ঘটনাস্থলের কিছু দূরে বাসটি রাখা হয়।
এ সময় কন্ডাক্টর ইয়াসিন আরাফাত বাসের মালিকের কাছে ফোন দিয়ে জানায়, বাসটি এখানে থাকলে জনগণ পুড়িয়ে দিতে বা ভাঙচুর করতে পারে। তখন মালিক আরাফাতকে দ্রুত বাসটি সেখান থেকে নিয়ে সরে পড়তে বলেন। এরপর কন্ডাক্টর বাসটি নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় প্রগতি সরণিতে যমুনা ফিউচার পার্কের সামনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার চৌধুরীর চাপা দেয়। এই ঘটনার প্রতিবাদে সুপ্রভাত পরিবহনের রুট পারমিট বাতিল, চালকের ফাঁসির দাবিসহ আট দফা দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত