ভারত বড় ভুল করেছে!

bcv24 ডেস্ক    ০৯:২৬ পিএম, ২০১৯-০৫-১০    572


ভারত বড় ভুল করেছে!

ঋষভ পন্তকে বিশ্বকাপ দলে না নিয়ে ভারত বড় ভুল করেছে বলে মনে করেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।

মাইকেল ভন বুঝতে পারছেন, পারছে না ভারত! সাবেক ইংলিশ অধিনায়কের দাবিটা অনেকটা সে রকমই। বিশ্বকাপ দলে ঋষভ পন্তকে বাইরে রেখে দল ঘোষণাকে ভারতের বিশাল ভুল হিসেবে দেখছেন ভন।

বিবিসি রেডিও ৫ লাইভে মাইকেল ভন বলেছেন, ‘আমার মনে হয়, ভারত বড় ভুল করেছে। ভারতের ব্যাটিং লাইনআপের দিকে তাকান, একমাত্র শিখর ধাওয়ান ছাড়া আর কোনো বাঁহাতি ব্যাটসম্যান নেই ওদের। আমার মনে হয়, ওদের একটা ভিন্ন কম্বিনেশন দরকার আর পন্ত সেখানে বারুদ। ও হয়তো ভুল করবে। কিন্তু আইপিএলে আমরা যেমন দেখছি, ও কিন্তু দলের জন্য ভুলের চেয়ে ঠিকটাই বেশি নিয়ে আসবে।’

ভনের চোখে উইকেটকিপার-ব্যাটসম্যান পন্ত ও নতুন ইংলিশ তারকা জফরা আর্চার এসে মিলেছেন একবিন্দুতে। দুজন আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ শুরু করেও জায়গা করে নিতে পারেননি বিশ্বকাপ দলে। ভন বলেছেন, ‘পন্ত আর আর্চার একই রকমের। ওরা দুজনই খুবই সহজাতভাবে প্রতিভাবান। আমি এমন খেলোয়াড়দের পছন্দ করি। কিন্তু পন্তের বাদ পড়ার ঘটনাটা লজ্জার।’

পন্তের বাদ পড়া নিয়ে যখন শোরগোল শুরু হলো, তখন অবশ্য ভারত কোচ রবি শাস্ত্রী নিজেকে বিতর্কের বাইরে সরিয়ে নিয়েছিলেন। গত মাসে শাস্ত্রী বলেছিলেন তিনি দল নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন, ‘আমি দল নির্বাচনে মোটেও যুক্ত নই। আমাদের যদি কিছু বলার বা চাওয়ার থাকে, সেটি আমাদের অধিনায়কের মাধ্যমে জানাই। আর সে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে নির্বাচকদের কাছে চাওয়াগুলোকে তুলে ধরে।’


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত