অস্ট্রেলিয়া প্রতারক গালি শোনার প্রস্তুতি নিয়ে রেখেছে

bcv24 ডেস্ক    ০৯:৩০ পিএম, ২০১৯-০৫-১০    546


অস্ট্রেলিয়া প্রতারক গালি শোনার প্রস্তুতি নিয়ে রেখেছে

দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের ঘটনার এক বছর কেটে গেছে। ১২ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। বিশ্বকাপ দলে সুযোগ না পেলেও ক্যামেরন ব্যানক্রফট এখন ইংল্যান্ডেই আছেন, খেলছেন কাউন্টিতে। তাঁকে এর মাঝেই ব্রিটিশ অভ্যর্থনা দিয়েছে স্থানীয় দর্শকেরা। তবে আসল অভ্যর্থনা অপেক্ষা করছে অস্ট্রেলিয়া দলের জন্য। অস্ট্রেলিয়া দলও সেটা জানে। বল টেম্পারিং সংক্রান্ত সব ধরনের খোঁচা সহ্য করতে প্রস্তুত হয়েই ইংল্যান্ডে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের জন্য ওয়ার্নারের যে ছবিটি অফিশিয়ালি ছাপা হয়েছে সেটায় একটু পরিবর্তন এনেছে ব্রিটিশ সমর্থকেরা। জার্সির যে অংশে অস্ট্রেলিয়া লেখা থাকে সেখানে বার্মি আর্মি লিখে দিয়েছে ‘প্রতারক।’ বার্মি আর্মির টুইটে মিচেল স্টার্ক ও নাথান লায়নের হাতেও স্যান্ড পেপার (শিরীষ কাগজ) ধরিয়ে দেওয়া হয়েছে। কোচ জাস্টিন ল্যাঙ্গারও জানেন চিরপ্রতিদ্ব›দ্বীদের অপ্রস্তুত করতে সব ধরনের ব্যবস্থাই নেবে ব্রিটিশরা। ল্যাঙ্গার অবশ্য এসব ঝড়ঝাপটা সামলানো নিয়ে বেশি মাথা ঘামাতে চান না, ‘আমরা এসবের জন্য প্রস্তুত।

প্লেন থেকে নামার পরই যদি আমাদের ওপর ঝড় শুরু হয়, তবু আমরা প্রস্তুত থাকব। বিশ্বকাপে হয়তো ভিন্নভাবে শুরু হবে কিন্তু একবার অ্যাশেজ শুরু হলেই প্রচুর মন্তব্য শোনা যাবে।’

নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। দারুণ এক আইপিএলের পর প্রথম ম্যাচেও ওয়ার্নার ভালো শুরু করেছিলেন। কিন্তু পরের দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন। স্টিভ স্মিথ অবশ্য ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে টানা দুই ম্যাচে ৮৯ ও ৯১ রান করেছেন। স্মিথের ফর্মে ফেরার আভাস ল্যাঙ্গারকে স্বস্তি দিচ্ছে, ‘এটা দলের জন্য ভালো। সত্যি বলছি আমার মনে হয় না এর চেয়ে ভালো অবস্থানে থাকা সম্ভব। এটা অনেকটা ফাস্ট বোলিংয়ের মুখোমুখি হওয়ার মতো। আপনি ভয় পেতেই থাকবেন, ভয় পেতেই থাকবেন কিন্তু একবার ব্যাট করতে নামলেই দেখবেন সব ঠিক হয়ে গেছে। 

ফাস্ট বোলিং মুখোমুখি হওয়ার জন্য সবচেয়ে বাজে সময় হলো আগের রাতের ঘুমের সময়টা (ম্যাচের সময় না)। স্মিথ ও ওয়ার্নারের ফেরা নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ওরা কোনো ঝামেলা ছাড়াই মানিয়ে নিয়েছে।’

ওয়ানডেতে ২০১৮ সাল খুব বাজে কাটিয়েছে অস্ট্রেলিয়া। সে ধাক্কা সামলে দলটি এখন টানা আট ম্যাচ অপরাজিত। ভারত ও পাকিস্তানকে উপমহাদেশের উইকেটেই টানা আট ম্যাচ হারিয়েছে অস্ট্রেলিয়া। এরপর নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে তিন ম্যাচের দুটোতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

ল্যাঙ্গারের কাছে অবশ্য অনুশীলন করতে পারাটাই মূল বিষয়, ‘আমার মূল দুশ্চিন্তা ছিল পাকিস্তান সিরিজের পর এক মাস বিরতি ছিল। ঘাম ঝড়ানো এক গ্রীষ্মের পর ছেলেরা ক্লান্ত ছিল কিন্তু আমরা অনেক ম্যাচ খেলে অভিজ্ঞ এবং সবার মধ্যে আত্মবিশ্বাস ছিল। আমরা এ নিয়ে কাজ করছি। এ কারণেই আমরা প্রস্তুতি ম্যাচগুলো খেলছি।’


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত