রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৫:৫০ এএম
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আগেই উঠেছিল টটেনহ্যাম হটস্পার ও লিভারপুল। আরও দুই ইংলিশ ক্লাব চেলসি ও আর্সেনাল ইউরোপা লিগের ফাইনালে পৌঁছানোয় লেখা হলো নতুন ইতিহাস। প্রথমবারের মতো ক্লাব পর্যায়ে ইউরোপের শীর্ষ দুই ফুটবল প্রতিযোগিতার ফাইনালে পা রাখল একই দেশের চারটি ক্লাব।
ইউরোপা লিগে বৃহস্পতিবার শেষ চারের ফিরতি পর্বে ভালেন্সিয়াকে ৪-২ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৭-৩ ব্যবধানে এগিয়ে ফাইনালে পৌঁছে আর্সেনাল। প্রথম লেগে এমিরেটস স্টেডিয়ামে ৩-১ গোলে জিতেছিল উনাই এমেরির দল।
একই সময়ে হওয়া সেমি-ফাইনালের আরেক ম্যাচে ১-১ গোলে ড্র করে চেলসি ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। দুই লেগ মিলে স্কোরলাইন ২-২ হলে ম্যাচ অতিরিক্ত সময় হয়ে গড়ায় টাইব্রেকারে। তাতে ৪-৩ ব্যবধানে জয় পায় মাওরিসিও সাররির দল।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ চারের ফিরতি পর্বে ইতিহাস গড়ে বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলে জিতে দুই লেগ মিলে ৪-৩ ব্যবধানে এগিয়ে ফাইনালে উঠে লিভারপুল। পরদিন আরেক নাটকীয় সেমি-ফাইনালে আয়াক্সকে হারিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতার ফাইনালে পা রাখে টটেনহ্যাম।
এর আগে ক্লাব পর্যায়ে ইউরোপের শীর্ষ কোনো প্রতিযোগিতার ফাইনালে দুটি দলই ইংল্যান্ডের এমন ঘটনা ঘটেছে মোটে দুইবার। ১৯৭১-৭২ মৌসুমে উয়েফা কাপের ফাইনালে উলভসকে হারিয়েছিল টটেনহ্যাম। আর ২০০৭-০৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসিকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল ম্যানচেস্টার ইউনাইটেড।
ইউরোপা লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল মিলে চারটি দলের মধ্যে তিনটি স্প্যানিশ দল ছিল একবার। ২০১৫-১৬ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয় মাদ্রিদের দুই ক্লাব আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। আর ইউরোপা লিগের শিরোপা জেতে সেভিয়া।
আগামী ২৯ মে আজারবাইজানের বাকুতে উয়েফা লিগের শিরোপা লড়াইয়ে নামবে চেলসি ও আর্সেনাল। আর ১ জুন মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে লিভারপুল ও টটেনহ্যাম।
অগাস্টে তুরস্কের ইস্তানবুলে উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে ইউরোপা লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ী দুই দল।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত