সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১০:০২ এএম
মাদারীপুরের রাজৈরে পূর্ব বিরোধের জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোহেল হাওলাদার নামের ৩২ বছর বয়সী ওই যুবকের পরিবারের অভিযোগ, বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
রাজৈর থানার ওসি মো. শাজাহান জানান, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে মজুমদার বাজারের ব্রিজের কাছে ওই হত্যাকাণ্ড ঘটে।
তিনি বলেন, নিহতের স্বজনরা এই ঘটনায় বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সম্পৃক্ত থাকার কথা বলছে। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। নিহত সোহেল হাওলাদার বাজিতপুর ইউনিয়নের আবদুল খালেক হাওলাদারের ছেলে। ওই পরিবারের সঙ্গে চেয়ারম্যান সিরাজুল ইসলামের আত্মীয়তার সম্পর্ক থাকলেও এলাকার কর্তৃত্ব নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল বলে স্থানীয়দের ভাষ্য।
নিহতের বড় ভাই বাবু হাওলাদার বলেন, চেয়ারম্যান সিরাজুল ইসলাম আর তার লোকজন মিলে মজুমদার বাজারের ব্রিজের কাছে সোহেলকে একা পেয়ে কুপিয়ে আহত করে। রক্তাক্ত সোহেলকে রাজৈর উপজেলা হাসপাতালে নেওয়া হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। সেখানে নেওয়ার পথেই সোহেলের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাঠক বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। অপরাধী যেই হোক, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। অভিযোগের বিষয়ে বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামের বক্তব্য জানতে পারেনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত