সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৪ এএম
চট্টগ্রামে সংঘবদ্ধ বখাটেদের কবল থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক পান দোকানি বাবা। শুক্রবার দিনগত রাত ৯টার দিকে নগরীর মুরাদপুরের পিলখানা এলাকায় এ ঘটনা ঘটে।
সিএমপির (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূইয়া এ খবর জানান।
নিহতের নাম মোস্তাক আহমেদ (৪৫)। তিনি ওই এলাকায় একটি পান-সিগারেটের দোকান চালাতেন।
ওসি আবুল কাশেম ভূইয়া জানান, শুক্রবার সন্ধ্যায় রাব্বী নামে এক তরুণসহ স্থানীয় কয়েকজন বখাটে ওই এলাকায় আড্ডা দিচ্ছিল। সে সময় মোস্তাকের ছেলে নাঈম (১৮) আড্ডা দিতে নিষেধ করতেই বখাটেরা বাক-বিতণ্ডায় জড়িয়ে যায়।
এর জের ধরে রাত ৯টার দিকে রাব্বী দলবল নিয়ে আবার পিলখানা এলাকায় গিয়ে নাঈমকে মারধর শুরু করে।
এক পর্যায়ে মোস্তাক খবর পেয়ে ছেলেকে বাঁচাতে এগিয়ে যান। এ সময় সেখানে রাব্বীর সঙ্গে থাকা শাহাদাত নামের এক যুবক মোস্তাকের বুকে ছুরি মারে।
রক্তাক্ত অবস্থায় মোস্তাককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ঘটনাস্থল থেকে শাহাদাত ও সাজ্জাদ নামে দুই বখাটেকে আটক করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের অভিযান চলছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত