দেশের উন্নয়নে বাধা সৃষ্টিকারীদের রাজনীতি বেশি দিন থাকবে না: গণপূর্তমন্ত্রী

abc    ১০:১৫ পিএম, ২০১৯-০৪-০৬    76

দেশের উন্নয়নে বাধা সৃষ্টিকারীদের রাজনীতি বেশি দিন থাকবে না: গণপূর্তমন্ত্রী

যারা বাংলাদেশের উন্নয়নের পথে বাধা, দেশের উন্নয়নে ধ্বংসাত্মক কর্মসূচি দেয়, রাজনীতির নামে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে মানুষ মারে, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করে দেয়, মানুষের গণতান্ত্রিক চলার পথে বাধা সৃষ্টি করে, তাদের রাজনীতি বাংলাদেশে বেশি দিন থাকবে না বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম।

গতকাল শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশ কংগ্রেস’ দলের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শ. ম. রেজাউল করিম বলেন, রাজনীতির ব্রত হতে হবে আত্মউৎসর্গের। এখন কোনও কোনও ক্ষেত্রে নিজের বিত্ত-বৈভবের রাজনীতি দেখি। এটা তো রাজনীতি হওয়ার কথা ছিল না। রাজনীতি বলতে আমি শ্রেষ্ঠ নীতিকে বুঝি, রাজনীতি মানে রাজার নীতিতে আমি বিশ্বাস করি না। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে গণপূর্তমন্ত্রী বলেন, শেখ হাসিনার রাজনীতি তৃণমূল থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠী, অসহায় ছিন্নমূল মানুষ থেকে ঊর্ধ্বমুখী সবার জন্য সমঅধিকার নিশ্চিত করার রাজনীতি। সে লক্ষ্য নিয়ে তিনি কাজ করছেন। তাই যে বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি, সেই বাংলাদেশকে আজ বলা হয় উন্নয়নের রোল মডেল। 

সরকারের সফলতার বিষয়ে তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে ষড়যন্ত্র করা হয়েছিল। শেখ হাসিনা তার দৃপ্ত প্রত্যয়ে বলেছিলেন, নিজের দেশের টাকায় পদ্মা সেতু বিনির্মাণ করবো। অনেকেই এ নিয়ে হাসি-তামাশা করেছেন, অথচ সেই পদ্মা সেতু আজ দৃশ্যমান। আমাদের দক্ষিণ এশিয়ার যা কেউ সাহস পায়নি, সেই কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণের কাজ শুরু হয়েছে। বাংলাদেশের আজ যে প্রান্তে যাবেন, সেখানেই দেখবেন উন্নয়নের মহাযজ্ঞ চলছে। ইন্টারনেটের ফলে মানুষ সর্বত্র উন্নয়নের সুফল ভোগ করছেন। আমাদের মাথাপিছু গড় আয়, আয়ু, বৈদেশিক মুদ্রা অর্জন বেড়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা আমরা চাই। একশ’র ঊর্ধ্বে রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন। তারা যতবার কথা বলতে চেয়েছেন, ততবার তিনি তাদের কথা শুনেছেন। এটাই হলো রাজনীতির সৌন্দর্য্য যে, পরমতসহিষ্ণু হতে হবে। সবার কথা শুনতে হবে, না হলে গণতন্ত্র অর্থবহ হয় না, অর্থহীন হয়ে যায়। 

মন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নের পথে বাধা, দেশের উন্নয়নে ধ্বংসাত্মক কর্মসূচি দেয়, রাজনীতির নামে পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারে, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করে দেয়, মানুষকে পথে হাঁটায় বাধার সৃষ্টি করে, সেই রাজনীতি বাংলাদেশে বেশি দিন থাকবে না। সেজন্য আমরা তাদেরকে বলতে চাই আপনারা অন্ধকার ও ভুল পথ থেকে ফিরে আসেন, নইলে একটা সময় দেখা যাবে, মুসলিম লীগের মতো আপনাদের অস্তিত্ব মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হচ্ছে। 

কংগ্রেসের উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী আহ্বান জানিয়ে বলেন, আমরা মনে করি, মানুষের কল্যাণে আত্মোৎসর্গ করতে হবে। রাজনৈতিক নেতারা কেন দুর্নীতিবাজ হবেন? তাদের বিরুদ্ধে কেন দুর্নীতির মামলা হবে? রাজনীতিতে প্রতিপক্ষ থাকতে পারে, কিন্তু আমরা মনে করি কেউ যেন শত্রু না হয়। রাজনীতি নিয়ে আমার প্রতিপক্ষ থাকতে পারে, তাদের সঙ্গে রাজনীতির মতাদর্শ নিয়ে আলোচনা, যুক্তি উপস্থাপন, খণ্ডন হতে পারে। এভাবেই আমরা রাজনীতি করতে চাই। গুণগত মান এবং সৃজনশীলতার রাজনীতি ছাড়া মানুষের কল্যাণ হতে পারে না। সেই কল্যাণের পথে আপনারা সবাই শামিল হন। জীবনকে উৎসর্গ করতে হবে মানুষের কল্যাণে ও দেশের সেবায়। আর সেটাই হবে রাজনীতি। 

এসব মন্তব্য করে শ. ম. রেজাউল করিম বলেন, আমরা চাই যারা ধ্বংসের রাজনীতি করে, যারা সাম্প্রদায়িকতার রাজনীতি করে, স্বাধীনতাবিরোধী রাজনীতি করে, তাদের বিনাশ হোক। আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি দেখতে চাই। যেখানে ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল, আবার বিরোধী দলেও থাকবে মুক্তিযুদ্ধের চেতনার দল। স্বাধীনতাবিরোধীরা থাকবে তা আমরা কল্পনাও করি না। 

বাংলাদেশ কংগ্রেসের সভাপতি অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, দলের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম, অ্যাডভোকেট মো. আবদুল আউয়াল, মো. জিয়াউর রহমান জিয়াসহ দলটির কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত