রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৪:০৫ এএম
রবীন্দ্রসংগীত নিয়ে বেশ কিছু কাজ করেছেন বাপ্পা মজুমদার। করেছেন পূর্ণাঙ্গ অ্যালবামও। পেয়েছেন প্রচুর প্রশংসা। তবে নজরুল নিয়ে সে অর্থে কোনও কাজ করা হয়নি তার।
জানালেন, সাহস করে এবার সেই কাজটি করছেন তিনি। অ্যালবাম নয়, একটি গান দিয়ে শুরুটা করছেন। তার ইচ্ছে, আসছে ২৪ মে নজরুল জন্মবার্ষিকীতে গানটি উপহার দেবেন শ্রোতাদের।
বাপ্পা বললেন, ‘নজরুল-রবীন্দ্রসংগীত তো ছোটবেলা থেকে জীবনেরই অংশ হয়ে আছে। নিয়মিত গাইছিও। কিন্তু নজরুলের গান রেকর্ড করা হয়নি কখনও। সাহস হয়নি। এবার সাহস সঞ্চয় করে একটা কাজ করছি। দেখা যাক কেমন হয়।’
গানের শিরোনামটি এখনই প্রকাশ করতে চাইছেন না সঙ্গীতজ্ঞ বারীণ মজুমদার ও সংগীতশিল্পী ইলা মজুমদার দম্পতির এই যোগ্য উত্তরসূরি।
বলছেন, ‘আগে তো শেষ করি।’ গানটির নতুন সংগীতায়োজনও করছেন বাপ্পা নিজেই।
গানটি প্রসঙ্গে বেশ স্মৃতিকাতর তিনি। বললেন, ‘যে গানটি করছি এটি আমার মায়ের কাছ থেকে শেখা। ছোটবেলায় মা আমাকে হাতে ধরে এই গানটি একটু একটু করে কণ্ঠে তুলিয়েছেন। মা তো আর বেঁচে নেই। বলতে পারেন, মায়ের কথা মনে করেই গানটি করা।’
চলতি সপ্তাহে গানটির রেকর্ডিং শেষ করে একটি ভিডিও তৈরির পরিকল্পনাও আছে বাপ্পা মজুমদারের।
১৯৯৬ সালে বাপ্পা মজুমদারের প্রথম একক গানের অ্যালবাম ‘তখন ভোরবেলা’ প্রকাশিত হয়। এরপর একে একে বাজারে আসে ‘কোথাও কেউ নেই’ (১৯৯৮), ‘রাতের ট্রেন’ (১৯৯৯), ‘ধূলো পড়া চিঠি’ (২০০১), ‘কদিন পরেই ছুটি’ (২০০৩), ‘রাত প্রহরী’ (২০০৪), ‘দিন বাড়ি যায়’ (২০০৬), ‘সূর্যস্নানে চল’ (২০০৮), ‘বেঁচে থাক সবুজ’ (২০১২), জানি না কোন মন্তরে (২০১৪) প্রভৃতি।
নিজের একক অ্যালবাম ছাড়াও বাপ্পার ব্যান্ড দলছুট-এর রয়েছে বেশ ক’টি আলোচিত অ্যালবাম। অন্যদিকে সুরকার-সংগীত পরিচালক হিসেবে বেশকিছু চলচ্চিত্রসহ অসংখ্য গানের অ্যালবামের কাজ করেছেন বাপ্পা মজুমদার।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত