কন্ঠ-এ প্রশংসিত জয়া আহসান

bcv24 ডেস্ক    ০৭:০০ পিএম, ২০১৯-০৫-১১    560


কন্ঠ-এ প্রশংসিত জয়া আহসান

‘কন্ঠ’ ছবিটিতে এক ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুক্রবারই শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত এই ছবিটি কলকাতার প্রেক্ষাগৃহগুলিতে মুক্তি পেয়েছে। ছবিটির প্রশংসায় সকলেই পঞ্চমুখ। আসলে একটি লড়াইয়ের গল্প বলার চেষ্টা হয়েছে ছবিটিতে। আর সেই লড়াইয়ের দীর্ঘ যাত্রা শেষে উঠে দাঁড়ানোটাই প্রধান হয়ে উঠেছে। আর সেখানে অনুঘটকের কাজ করেছেন স্পিচ থেরাপিস্ট রোমিলা ওরফে জয়া। ছবির নায়ক একজন রেডিও জকি। কন্ঠই যার জীবন, সেই জকির গলার ক্যানসার ধরা পড়ে।

বাদ দিতে হয় ভয়েস বক্স। ফলে হতাশা গ্রাস করে তাকে। যদিও স্ত্রী পৃথা ওরফে পাওলি দাম এগিয়ে চলার প্রেরণা যুগিয়ে চলে প্রতি মুহূর্তে, কিন্তু একপর্যায়ে স্পিচ থেরাপিস্টের নিষ্ঠা এবং নায়কের অধ্যাবসায়ে এক নতুন যাত্রা সম্পূর্ণ হয়।  

দর্শকরা প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে এসে বারে বারেই বলেছেন, জয়ার আন্তরিক অভিনয় ও ঐকান্তিক চেষ্টার যে প্রকাশ চরিত্রে দেখা গিয়েছে তা ভুলবার নয়। ছবির দ্বিতীয় পর্ব জয়ার সাহায্যেই এগিয়ে গিয়েছে। নায়ক হিসেবে পরিচালক শিবপ্রসাদের অভিনয়ও প্রশংসিত হয়েছে। তবে জয়ার চরিত্রটি ছিল একটি ব্যাতিক্রমী চরিত্র। 

ছবির ট্রেলার মুক্তির পর জয়া সাংবাদিকদের বলেছিলেন,  সত্যিই স্পিচ থেরাপিস্টের চরিত্রটা বেশ কঠিন ছিল। এক্সপ্রেসিভ। নর্মাল ভাষায় কথা বলছে না। আমি আবারও বলছি, সাউন্ড বক্স বাদ দিয়ে কথা বলা এত সহজ নয়। 

প্রথমে ভেবেছিলাম, এটা কী করে করব? কাজটা করার সময় যদি না হয়? কী হবে তা হলে? তবে ছবি মুক্তির পর প্রমাণ হয়ে গিয়েছে জয়ার ব্যাতিক্রমী সাধনার বিষয়টিও। চলচ্চিত্র আলোচকরাও জয়ার প্রশংসা করেছেন। 

তাদের মতে, এই সিনেমার প্রথম অর্ধ যদি পাওলির হয়, দ্বিতীয় অর্ধ জয়ার। আর ফরিদপুরের মেয়ের ভ‚মিকায় জয়া এমনিই সাবলীল ও রৌদ্রকরোজ্জ্বল যে দর্শকের মেঘ আর পর্দার মেঘ কেটে যেতে থাকে ওর উপস্থিতিতে। মারণ ব্যাধিটির সঙ্গে লড়াইটাও হয়ে দাঁড়ায় আনন্দের অভিজ্ঞান। 


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত