মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৭ এএম
তারেক জিয়াসহ বিদেশে পালিয়ে থাকা দণ্ডিত সব আসামিকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আবদুল মোমেন।
গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে মৌলভীবাজার ভ্রমণে এসে তিনি এ বলেন। তার নেতৃত্বে ৩৫টি দেশের রাষ্ট্রদূত ও ৭টি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা সংক্ষিপ্ত ভ্রমণে মৌলভীবাজারে আসেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের রাষ্ট্রদূত আমার অফিসে এসেছিলেন এ সময় আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আমাদের দেশের একজন (তারেক জিয়া) চিহ্নিত সাজাপ্রাপ্ত অপরাধী আপনাদের দেশে রয়েছে। তাকে আমরা দেশে এনে বিচারের কাটগড়ায় দাঁড় করাতে চাই। তিনি জানিয়েছেন তাদের দেশের কিছু আভ্যন্তরীণ নিয়মের কারণে সেটি সম্ভব হচ্ছে না। তবে সরকারের পক্ষ থেকে তারেক জিয়া শুধু নয় সব অপরাধীদের ফিরিয়ে আনার জোর চেষ্টা চলছে।
৩৫টি দেশের রাষ্ট্রদূত ও ৭টি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের নিয়ে তার এই সংক্ষিপ্ত সফরের ব্যাপারে মন্ত্রী বলেন, বাংলাদেশ অপরূপ সুন্দর একটি দেশ। ঢাকায় বসে বাংলাদেশের এই সৌন্দর্য অনুমান করা যায় না। তাই পররাষ্ট্রমন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের দেশের এই নৈসর্গিক এলাকায় নিয়ে এসেছি। আর তা দেখে তারাও অভিভ‚ত হয়েছেন। এর আগে দুপুর ১টার দিকে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করতে বাংলাদেশে নিযুক্ত ৩৫টি দেশের রাষ্ট্রদূত ও ৭টি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে আসেন মন্ত্রী।
এ সময় তাদের স্থানীয় মনিপুরী নৃত্যে ও ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়। পরে তারা বিভিন্ন চা-বাগান ও আদিবাসী পাড়াসহ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকা ঘুরে বেড়ান। এ সফরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, স্পেন, ফ্রান্স, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও মিশরসহ ৩৫টি দেশের রাষ্টদূত ও তাদের পরিবারের সদস্যরা এসেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত