রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৪:০৬ এএম
২০০২ সালে ‘কেন ভালোবাসলাম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান চিত্রনায়িকা রত্না। সেলিম আজম পরিচালিত এ সিনেমায় চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে অভিনয় করে বেশ প্রশংসিত হন তিনি। এরপর কাজী হায়াৎ পরিচালিত ‘ইতিহাস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে জনপ্রিয়তা অর্জন করেন। ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের এই জনপ্রিয় চিত্রনায়িকা আবার নতুন ছবি নিয়ে দর্শকদের মাঝে ফিরছেন। সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘কাঁসার থালায় রুপালি চাঁদ’ নামের একটি ছবি।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রত্না। এটি পরিচালনা করেছেন অভিনেতা ও প্রযোজক ড্যানি সিডাক। তিনি গতকাল জানান, আগামি ঈদুল ফিতরে রত্না অভিনীত এ সিনেমাটি মুক্তি পাবে।
ছবিটি নিয়ে রত্না বলেন, অনেকদিন পর আমার অভিনীত কোনো ছবি রুপালি পর্দায় মুক্তি পেতে যাচ্ছে। এটি ভেবে ভালো লাগছে। এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন সাজিদ ইফতেখার। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা মুনমুনকে।
এতে গান থাকছে মোট তিনটি। আশা করি, ছবিটি দর্শকরা পছন্দ করবেন।
উল্লেখ্য, রত্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইম মেশিন’।
এ ছাড়া সত্যরঞ্জন রোমান পরিচালিত ‘পরান পাখি’ সিনেমায় পাখি চরিত্রে অভিনয় করেছেন তিনি।
এ সিনেমার কিছু অংশের শুটিং এখনো বাকি আছে। পাশাপাশি তার অভিনীত ‘নষ্ট মুন্না’, ‘কঠিন লড়াই’, ‘অরুণ বরুণ কিরণমালা’ নামের ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। ক্যারিয়ারের এক যুগে রত্না অর্ধশত চলচ্চিত্রে অভিনয় করেছেন। ইতোমধ্যে তার অভিনীত ৪৮টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত