মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০২:২৫ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার বলেন, উত্তর কোরিয়ার গত সপ্তাহের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে কিম জং উনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে বিরূপ প্রভাব ফেলবে না। গত শুক্রবার পলিটিকোর সাথে এক সাক্ষাতকারে ট্রাম্প একথা বলেন। খবর এএফপি’র।
গত বৃহস্পতিবার পিয়ংইয়ং দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর আগে গতকাল শনিবার তারা একটি মহড়ায় চালায়।১৮ মাসের মধ্যে এই প্রথম মহড়া চালালো দেশটি। এক সময় বিশ্ব সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন কিম কূটনৈতিক পথে হাঁটার কিছুদিন আগে ২০১৭ সালের নভেম্বর মাসে সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিলেন। ট্রাম্প বলেন, ‘আমি এই ঘটনাকে আস্থা ভঙ্গের কারণ বলে মনে করিনা।
আপনারা জানেন, কোন কোন ক্ষেত্রে আমি এ ধরনের ঘটনাকে বিশ্বাসভঙ্গ মনে করতে পারি। তবে এ ক্ষেত্রে নয়।’ তিনি আরো বলেন, ‘এগুলো স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র এবং অনেক মানসম্পন্ন।’ ২৪ ঘন্টা আগে ট্রাম্প এ ব্যাপারে বিরক্তি প্রকাশ করলেও কোরীয় ইস্যুতে সফল হবেন বলে আশা করছেন। উত্তর কোরিয়া ইস্যুতে তার সকল রিপাবলিকান ও ডেমোক্র্যাট পূর্বসূরী ব্যর্থ হয়েছেন। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনায় কেউই আনন্দিত নয়।’
ট্রাম্প আরো বলেন, ‘আমরা দেখব কি ঘটে।’ তিনি বলেন, ‘আমি জানি তারা সমঝোতা চান, তারা সমঝোতার কথা বলছেন। তবে তারা এজন্য প্রস্তুত রয়েছে বলে আমি মনে করি না।’
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমি বলেছি এটা সম্ভব। তবে এই মুহূর্তে নয়।’ ২০১৮ সালের জুন মাসে সিঙ্গাপুরে দুই নেতার মধ্যে প্রথম ঐতিহাসিক বৈঠক হয়।দ্বিতীয় দফায় বৈঠক হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত