মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৭ এএম
দেশের অগ্রযাত্রায় নারীদের অবদান অসামান্য। বাংলাদেশে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে নারী। সারা বিশ্বেই নারী এগিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও নারীর অগ্রযাত্রায় কিছু প্রতিকূলতা আছে। এসব প্রতিকূলতার অন্যতম কারণ ধর্মীয় অপব্যাখ্যা। ইসলামের সঙ্গে নারী অগ্রগতির কোনো সংঘর্ষ নেই। কিন্তু পুরুষতন্ত্র অপব্যাখ্যা দিয়ে নারীর অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে।
বাংলা একাডেমিতে গতকাল শুক্রবার শুরু হলো দু’দিনব্যাপী ওয়াও উইমেন অব দ্য ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল। উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তার বক্তব্যে একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, নারীদের প্রতিবন্ধকতা দূর করতে পুরুষদের সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে। এই ফেস্টিভ্যালের মাধ্যমে তৃণমূলের নারীদের সংগ্রাম ও সাফল্যের গল্প উঠে আসবে বলে আশা করছি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব নাসিম ফেরদৌস, ওয়াও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জুড কেলি এবং ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর অ্যাড্রিউ নিউটন।
ওয়াও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জুড কেলি বলেন, নারীদের প্রতিনিয়ত সম্মুখীন হওয়া সমস্যাগুলোই তুলে আনে ওয়াও ফেস্টিভ্যাল। এ উৎসব দেখাতে চায় কীভাবে একসঙ্গে সমস্যাগুলো মোকাবিলা করা যায়। আমরা এর মাধ্যমে সমমনা সবার সঙ্গে এক কণ্ঠে আওয়াজ তুলে সুযোগ তৈরি করে দিতে চাই।
ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর অ্যাড্রিউ নিউটন বলেন, এ উৎসব কেবল শুরু। ভবিষ্যতে এ ধরনের প্রচুর আয়োজন করা হবে। নারীদের দ্বারা পরিচালিত বিশ্বব্যাপী সর্ববৃহৎ উৎসব ওয়াও ফেস্টিভ্যাল। বিশ্বব্যাপী পাঁচটি মহাদেশে অনুষ্ঠিত হয় এটি। বাংলা একাডেমিতে দু’দিনের এ উৎসবে নারীর বিরুদ্ধে সহিংসতা, পুরুষ ও নারীবাদের মতো বিষয়ের উপর প্যানেল আলোচন অনুষ্ঠিত হবে। সমাজের বিভিন্ন স্তরের নারীদের বাস্তবতা, নিজেদের বিভিন্ন বাধা প্রতিকূলতার উপর কর্মশালা হবে এই ফেস্টিভ্যালে।
এ ছাড়া নারী উদ্যোক্তাদের পরিচালিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী হবে বাংলা একেডেমি প্রাঙ্গণজুড়ে। সবার জন্য উন্মুক্ত এ আয়োজন। শনিবার পর্যন্ত চলবে সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত