ফ্রান্স ছাড়লো সৌদি জাহাজ

bcv24 ডেস্ক    ০৭:২৩ পিএম, ২০১৯-০৫-১১    539


ফ্রান্স ছাড়লো সৌদি জাহাজ

অস্ত্র নিতে ফ্রান্সের উত্তরাঞ্চলীয় একটি বন্দরে যাওয়া সৌদি আরবের একটি জাহাজ অস্ত্র ছাড়াই ফিরতে বাধ্য হয়েছে। ফরাসি অস্ত্র ব্যবহার করে ইয়েমেন যুদ্ধে বেসামরিক মানুষ হত্যার নথি ফাঁসের পর একটি মানবাধিকার গ্রুপ জাহাজটিতে অস্ত্র বোঝাই ঠেকানোর আইনি চেষ্টা চালায়। এর একদিন পরই গত শুক্রবার সৌদি জাহাজটি স্পেন অভিমুখে রওনা দিয়েছে। জাহাজটিতে অস্ত্র বোঝাই করা ঠেকাতে গত বৃহস্পতিবার জাহাজটির বিরুদ্ধে আন্তর্জাতিক অস্ত্র চুক্তি লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করে ক্রিশ্চিয়ান অ্যাকশন ফর দ্য অ্যাবোলিশন অব টর্চার (এসিএটি)। 

ফরাসি বিচারকরা তাদের অভিযোগ বাতিল করে দিলেও বাহরি ইয়ানবু নামের জাহাজটি কিছুক্ষণের মধ্যেই লা হার্বে বন্দর ছেড়ে যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, কী কারণে জাহাজটি তাদের পরিকল্পনায় পরিবর্তন এনেছে তা এখনও পরিষ্কার নয়। 

তবে এসিএটি-এর এক আইনজীবী দাবি করেছেন, আইনি পথে ব্যর্থতার পর ব্যক্তি ও এনজিও পর্যায়ের চাপের কারণে অস্ত্র ছাড়াই জাহাজ ছেড়ে যাওয়ার ইতিবাচক ফলাফল পেয়েছেন তারা। কয়েকদিন আগে  ফ্রান্সের সামরিক গোয়েন্দা সংস্থার একটি নথি ফাঁস করে দেয় একটি অনুসন্ধানী ওয়েবসাইট। 

ওই নথিতে দেখা যায়, সৌদি আরবের কাছে ফ্রান্সের বিক্রি করা ট্যাঙ্ক এবং লেসার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাসহ অন্যান্য অস্ত্র ইয়েমেন যুদ্ধে বেসামরিক মানুষের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। এর পরই সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি ঠেকাতে আইনি উদ্যোগ নেয় মানবাধিকার গ্রুপ এসিএটি। এসিএটি-এর  আইনজীবী লরেন্স গ্রেইগ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে গত শুক্রবার জানিয়েছেন, কোনও অস্ত্র না নিয়েই জাহাজটি বন্দর ছেড়ে গেছে। 

তিনি বলেন, এটা নির্বাহীদের জন্য চরম বিব্রতকর। কারণ আমরা চেয়েছিলাম আইনি পথে এটা থামাতে চেয়েছিলাম। কিন্তু যখন আমরা আমাদের বিরুদ্ধে খুবই চাঁছাছোলা সিদ্ধান্ত পেলাম তখন ব্যক্তি ও বেসরকারি উন্নয়ন সংস্থার চাপের কারণে ইতিবাচক ফলাফল আসলো। চার বছর ধরে চলা ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে বহু বেসামরিক মানুষ হত্যার অভিযোগ রয়েছে। 

সৌদি জোটের অভিযানের কারণে হাজার হাজার মানুষের মৃত্যু ছাড়াও দেশটির অধিকাংশ মানুষ এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সৌদি আরবের অন্যতম অস্ত্র সরবরাহক ফ্রান্স। ২০১৭ সালে দেশটি রিয়াদের কাছে দেড়শো কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে। বিক্ষোভের মুখেও গত বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রন অস্ত্র বিক্রির পক্ষাবলস্বন করেন।

তিনি দাবি করেন সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত মিত্র হিসেবে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। আর প্যারিস নিশ্চয়তা পেয়েছে যে এসব অস্ত্র বেসামরিক মানুষের বিরুদ্ধে ব্যবহার হবে না। তবে ফরাসি প্রেসিডেন্টের নিশ্চয়তার দাবি উড়িয়ে দিয়েছেন ফ্রান্সের অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মকর্তা আইমেরিক এলুয়িন। 

তিনি বলেন, এটা বলা যথেষ্ট নয় যে আমরা নিশ্চয়তা পেয়েছি, আমাদের সেই নিশ্চয়তা দেখাতে হবে। একই সাথে আমরা পরিষ্কার করে বলতে চাই সৌদি আরব কিভাবে ইয়েমেনে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। সৌদি জাহাজে অস্ত্র বোঝাই ঠেকাতে লা হার্বে বন্দরে গত বৃহস্পতিবার বিক্ষোভ করে অন্তত ১০০ বিক্ষোভকারী। 

ওই সময়ে ফ্রান্স ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য জেন পল লিকক বলেন, ফ্রান্সের মানুষ যদি প্রতিক্রিয়া না দেখায়, যদি এই অস্ত্র বিক্রি বন্ধের চেষ্টা না চালায় তাহলে আমরাও এই বাণিজ্যের সহযোগী হয়ে যাবো। আমরা এটা দেখতে চাই না। আমরা এই পরিস্থিতিতে পড়তে চাই না।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত