রোডস চিন্তিত নন মুস্তাফিজকে নিয়ে

bcv24 ডেস্ক    ০৭:৪০ পিএম, ২০১৯-০৫-১১    521


রোডস চিন্তিত নন মুস্তাফিজকে নিয়ে

বিশ্বকাপে বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম বড় ভরসা ধরা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে। প্রথম বিশ্বকাপ খেলতে যাওয়া এই বাঁহাতি পেসারের কাছে অনেক প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের। বল হাতে কার্যকর হতে পারলে বাংলাদেশের বড় অর্জনের নায়ক হতে পারবেন মুস্তাফিজ।

কিন্তু সম্প্রতি বল হাতে সময়টা ভালো কাটছে এই তরুণের। সর্বশেষ দুই ওয়ানডেতে বল হাতে বিবর্ণ তিনি। কাটার মাস্টার খ্যাত এই পেসার নিউজিল্যান্ড সফরের শেষ ম্যাচে ৯৪ রান দিয়েছেন। ডাবলিনে গত ৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮৪ রান দিয়েছেন।

বল হাতে মুস্তাফিজের এই খরুচে রূপ এখন বাংলাদেশের ক্রিকেটে বড় আলোচনার বিষয়। যদিও বাংলাদেশের হেড কোচ স্টিভ রোডস বলেছেন, মুস্তাফিজের ফর্ম নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন তিনি। সদ্যই গোড়ালির ইনজুরি কাটিয়ে ওঠা এই তরুণ ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছেন বলেই জানিয়েছেন রোডস।

গত বৃহস্পতিবার ম্যালাহাইডে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর মুস্তাফিজের বোলিং নিয়ে টাইগারদের কোচ বলেছেন, ‘আমি মোটেও চিন্তিত নই। সে (মুস্তাফিজ) অসাধারণ একজন ওয়ানডে বোলার। বেশি দিন হয়নি সে বিশ্বের সেরা পাঁচ বোলারের মধ্যে ছিল। বাংলাদেশি বোলারদের মধ্যে তেমন কেউই বিশ্বের সেরা পাঁচে জায়গা করে নিতে পারেনি।’গতির কিছুটা তারতম্য হলেও ২৩ বছর বয়সী মুস্তাফিজকে বাংলাদেশের সেরা ডেথ বোলার মনে করেন রোডস। 

তিনি বলেছেন, ‘শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সে কিছু রান দিয়ে, এটা আমার কাছে চিন্তার কিছু নয়। সে আমাদের সেরা ডেথ বোলার। দারুণ চরিত্র ও খেলোয়াড়, তাই তার ফর্ম বা এমন কিছু নিয়ে আমি চিন্তিত নই। মাঝের ওভারগুলোতে তার কিছু বল উইকেটকিপার মুশফিকের হাতে গেছে যা দারুণ লেগেছে। মাঝে মধ্যে তার গতির ঘাটতি দেখা দেয়।’

আয়ারল্যান্ডে ১৯ ক্রিকেটার নিয়ে গিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের চ‚ড়ান্ত স্কোয়াডের ১৫ জন ছাড়াও অতিরিক্ত চার ক্রিকেটার নেওয়া হয়েছে ত্রিদেশীয় সিরিজের দলে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় এই সিরিজে তাসকিন আহমেদ, ফরহাদ রেজা, ইয়াসির আলী রাব্বি, নাঈম হাসানদের ম্যাচ খেলার সুযোগ কিছুটা কমে গেল। কারণ বিশ্বকাপ দলের ক্রিকেটারদের সবার ম্যাচ অনুশীলন দরকার আছে। আগেই ফাইনাল নিশ্চিত হলে তাসকিন-ইয়াসিরদের সুযোগ দেওয়া পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের।

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন রোডস। ত্রিদেশীয় সিরিজের জন্য দলে ডাক পাওয়া বাকি চার ক্রিকেটারের খেলার সম্ভাবনা নিয়ে তিনি বলেছেন, ‘আজকের (৯ মে) ম্যাচটি জিতলে সামনে হয়তো আমরা ওদের পরখ করতে পারতাম। তা হলো না, কেবল দুটি পয়েন্টই পেলাম। ওদের কয়েকজনের খেলার সম্ভাবনা তাতে কিছুটা হলেও কমে গেল, যা খুবই হতাশার।’

তবে ফরহাদ রেজা-ইয়াসিরদের আন্তর্জাতিক মঞ্চে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন রোডস। তিনি বলেছেন, ‘দুনিয়ার সবকিছু তো আদর্শ নয়। ওরা যারা আছে, বিশেষ করে ইয়াসির ও ফরহাদ, ওদেরকে ঘরোয়া ক্রিকেটে দেখেছি আমি। ভালো লেগেছে ওদের খেলা। এখানে কাছ থেকে দেখতে চেয়েছিলাম। ওদের পেশাদারিত্ব, কীভাবে দলে মিশতে পারে, এসব দেখতে চেয়েছিলাম। দু'জনই সেসব খুব ভালো পেরেছে।’


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত