লিভারপুল-টটেনহ্যাম কোচ মাদ্রিদে খরচ বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ

bcv24 ডেস্ক    ০৭:৪১ পিএম, ২০১৯-০৫-১১    587


লিভারপুল-টটেনহ্যাম কোচ মাদ্রিদে খরচ বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ

মাদ্রিদে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল উপলক্ষে বিমান ভাড়া বাড়িয়ে দিয়েছে এয়ারলাইন্স কোম্পানিগুলো। হোটেলগুলো নিচ্ছে মাত্রাতিরিক্ত ভাড়া। ফলে ইংল্যান্ড থেকে স্পেনের রাজধানী যাওয়ার পরিকল্পনা করা টটেনহ্যাম হটস্পার ও লিভারপুল সমর্থকদের গুনতে হবে বড় অর্থ। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইংলিশ দুই ক্লাবের কোচ ইয়ুর্গেন ক্লপ ও মাওরিসিও পচেত্তিনো।

ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে আগামি ১ জুন ২০০৭-০৮ মৌসুমের পর প্রথমবারের মতো প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হবে দুই ইংলিশ ক্লাব। শুক্রবার এক সংবাদ সম্মেলনে বাড়াবাড়ি রকমের হোটেল খরচ নিয়ে কথা বলেন ক্লপ।

“ফাইনাল আয়োজনের দায়িত্ব পাওয়ার আগে এই শহরগুলোর মূল্য কমাতে একমত হওয়া দরকার। আর বলা দরকার যে মূল্য একটা নির্দিষ্ট অঙ্কের চেয়ে বেশি হতে পারবে না।”

“সাধারণত যে রুমটা ১০০ পাউন্ডে পাওয়া যায়, আমি শুনেছি এখন তার জন্য গুনতে হবে ২ হাজার ৭০০ পাউন্ড। এটা খুব বাড়াবাড়ি।”

নিজের পরিবারের থাকার ব্যবস্থা নিয়ে বিপাকে পড়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান টটেনহ্যামের পচেত্তিনো।

“গতকাল আমি মাদ্রিদের কিছু হোটেলে রুম বুক করতে যোগাযোগ করেছিলাম কারণ আমার পরিবার সেখানে যাবে কিনা আমি জানি না। কিন্তু এটা খুব কঠিন ছিল।”

“হোটেল ভাড়া খুব বেশি। এটা স্বাভাবিক নয়। তবে এটা স্বাভাবিক যে মানুষ লাভের জন্য এ ধরনের সুযোগ নেয়। নিজেদের ও লিভারপুলের দুই দলের সমর্থকদের জন্যই আমার খারাপ লাগছে।”

ম্যাচের আগের দিনগুলোতে কিছু ফ্লাইটে স্পেনের রাজধানীতে যেতে সমর্থকদের গুনতে হবে ১ হাজার ৫০০ পাউন্ডের বেশি। আর মাদ্রিদে বা তার আশেপাশের হোটেলে এক রাতের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১০০০ পাউন্ডের উপরে। দুই দলকেই দেওয়া হয়েছে ফাইনালের ১৬ হাজার ৬১৩টি করে টিকেট। সবচেয়ে কম দামের টিকেটের মূল্য ৬০ পাউন্ড, আর সর্বোচ্চ দামের টিকেট ৫১৩ পাউন্ড।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত