রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৫:৫০ এএম
পিএসজি তারকা নেইমার রেনে সমর্থকদের সঙ্গে বাজে ব্যবহারের কারণে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন।
ফরাসী কাপের ফাইনালে রেনের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও জিততে ব্যর্থ হয়েছিলো পিএসজি। পেনাল্টি শুটআউটে ৬-৫ গোলে হারের পর যখন সাজঘরে ফিরে যাচ্ছিলেন খেলোয়াড়রা, তখনই কাণ্ড বাঁধিয়ে বসেন নেইমার।
রেনে সমর্থকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়লে একপর্যায়ে সমর্থকটির মাথায় আঘাত করতে থাকেন নেইমার। পেছনে কেউ একজন এর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেন। এই ঘটনার ফলে ব্রাজিল তারকার বড় নিষেধাজ্ঞা অনুমিতই ছিলো। এবার তাকে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফরাসী ফুটবল সংস্থা।নিষেধাজ্ঞার ফলে অঁগে, দিজঁ ও রেইমসের বিপক্ষে ঘরোয়া লিগে পিএসজির শেষ তিন ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলীয় এই ফরোয়ার্ড।
এ ছাড়া পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দুই ম্যাচে থাকছে স্থগিত নিষেধাজ্ঞা। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে রেফারির সিদ্ধান্ত নিয়ে বাজে মন্তব্য করে নিষেধাজ্ঞার খড়গে পড়েছিলেন পিএসজি তারকা।
উল্লেখ্য, ফরাসী কাপের ফাইনালে লেজার বাতি ও আতশবাজি ব্যবহারের জন্য পিএসজিকে ৩৫ হাজার ইউরো ও রেনেকে ২৩ হাজার ইউরোও জরিমানা করেছে ফরাসী ফুটবল সংস্থা।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত