লিভারপুল নিয়ে ভাবছেন না গার্দিওলা

bcv24 ডেস্ক    ০৭:৪২ পিএম, ২০১৯-০৫-১১    530


লিভারপুল নিয়ে ভাবছেন না গার্দিওলা

শেষ ম্যাচে রবিবার লিগ টেবিলে সতেরো নম্বরে থাকা ব্রাইটনকে হারালেই টানা দ্বিতীয়বার ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে যাবে ম্যাঞ্চেস্টার সিটি। ম্যানসিটির অ্যাওয়ে ম্যাচ এটি। রবিবার রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।

ওইদিন একই সময়ে খেলবে লিভারপুল। বার্সেলোনাকে হারিয়ে দুরন্ত প্রত্যাঘাতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠার পর আরেক মাইলফলকের আশায় মাঠে নামছে তারা। প্রতিপক্ষ উলভস। এ বারের লিগে উলভস কিন্তু বেশ ভালো খেলেছে। টেবিলে তারা সাত নম্বরে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ঠিক পরই।

ম্যানসিটি শেষ ম্যাচে পয়েন্ট নষ্ট করলে এবং উলভসকে লিভারপুল হারিয়ে দিলে জার্গেন ক্লপের ক্লাব প্রায় চার দশক পর ইংলিশ লিগ জিতবে। আর প্রিমিয়ার লিগ নামকরণের পর সেটাই হবে অল রেডসদের প্রথম শিরোপা। শেষ ম্যাচ খেলার আগে লিগ টেবলের শীর্ষে থাকা ম্যানসিটির পয়েন্ট ৩৭ ম্যাচে ৯৫। সমান ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৯৪।

ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে সংবাদ সম্মেলনে ম্যানসিটির ম্যানেজার পেপ গার্দিওলা বলেন, ‘শেষ ম্যাচে লিভারপুল কী করবে তা নিয়ে আমার আগ্রহ নেই। আমাদের কী করতে হবে সে দিকে মন দেওয়াটাই আসল। কারণ আমরা জিতলে কে কী করল তাতে কিছু আসবে যাবে না।’

তিনি আরও বলেন, ‘খুব ভাল হয় ম্যাচের শুরুর দিকে গোল পেয়ে গেলে। এ সপ্তাহে ব্রাইটন রক্ষণ কীভাবে খেলেছে তা ভাল করে বিশ্লেষণ করেছি। এফএ কাপে ওদের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে। ব্রাইটনকে হারানো কিন্তু সহজ নয়।’

গার্দিওলা আরও বলেন, ‘ভাল করেই জানি এই ম্যাচটায় কীভাবে খেলতে হবে। এটাও জানি, আমরা জিতলে লিভারপুল হারল কী পয়েন্ট নষ্ট করল তাতে কিছু আসবে যাবে না।’

এখানেই থামেননি লিওনেল মেসির প্রাক্তন কোচ। বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলে সবাই ম্যানেজারকে আক্রমণ করে। ইউরোপের সেরা প্রতিযোগিতায় আমরা সফল হইনি। তাই এই মুহূর্তে যা কিছু করার প্রিমিয়ার লিগেই করতে হবে।’

সঙ্গে পেপ জানিয়েছেন, কেভিন ডি ব্রুইন এখন সুস্থ। ব্রাইটনের বিরুদ্ধে তার খেলার সম্ভাবনা আছে। তবে ফার্নান্দিনহোর চোট সারেনি। তাকে পাওয়া যাবে না।

উলভস ম্যাচের আগে সংবাদ সম্মেলন করলেন লিভারপুলের ম্যানেজার ক্লপও। তার আশা, শেষ ম্যাচে, মোহাম্মদ সালাহকে পাবেন। মাথায় চোট পাওয়া ‘মিশরের মেসি’ আগের থেকে সুস্থ। ক্লপ বলেন, ‘আমার কোচিংয়ে থাকা কোনও দল বার্সেলোনার বিরুদ্ধে তাদের সেরা ম্যাচ খেলেছে। কিন্তু ছেলেদের বলেছি, আপাতত মন দিতে হবে উলভস ম্যাচে। ওরা যেন শুধু প্রিমিয়ার লিগ নিয়েই এখন ভাবে।’

ক্লপও মন্তব্য করেছেন, ‘ম্যানসিটি এই মৌসুমেও দারুণ খেলেছে। কিন্তু শেষ ম্যাচে ওরা কী করছে না করছে, তা নিয়ে ভেবে লাভ নেই। আমাদের জিততে হবে। পরে যা হওয়ার হবে।’


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত