সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৩ এএম
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম জয়নাল আবেদীন (৩০)। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার টেরকী গ্রামের রুস্তম আলীর ছেলে।
দক্ষিণ আফ্রিকার নিউক্যাসলে শহরে স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। শনিবার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিহত জয়নাল আবেদীনের মামা দুদু মল্লিক জানান, এইচএসসি পাশ করে দশ বছর আগে জয়নাল আবেদীন দক্ষিণ আফ্রিকা যান। তিনি দক্ষিণ আফ্রিকার নিউক্যাসলে শহরে নিজেই একটি মুদি দোকানের করেন। ব্যবসায় করে সে বেশ লাভবান হয়। দোকানের পাশেই একটি কন্টেইনারে থাকতেন তিনি। বুধবার রাতে কাজ সেরে প্রতিদিনের মত জয়নাল সেখানে ঘুমিয়ে পড়েন। স্থানীয় সময় রাত ১টার দিকে তাকে কেউ ডাকাডাকি করলে জয়নাল জানালা খুলে বাইরে উঁকি দেন। সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তার কপালের বাম পাশে গুলি করে। গুলিটি মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। সেখানকার প্রতিবেশি এক বাঙালি যুবক বৃহস্পতিবার সকালে জয়নাল আবেদীনের বাড়িতে খবর দেন। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দুদু মল্লিক জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, সেখানে জয়নালের পরিচিত লোকজনই টাকার লোভে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কারণ বুধবার বিকেলে জয়নাল আবেদীন বাড়িতে ফোন করে জানায় যে, দক্ষিণ আফ্রিকা থেকে সে কানাডায় চলে যাবে। এ জন্য তিনি নগদ ২০ লাখ টাকা হাতে রেখে দিয়েছেন। সেখানে জয়নাল একটি গাড়িও কিনে। কানাডা যাওয়ার আগে তিনি দোকান ও গাড়ি বিক্রি করে সব টাকা বাড়িতে পাঠিয়ে দিবে। সবমিলিয়ে প্রায় ৭০ লাখ টাকা হবে। আগামী ঈদে তিনি বাড়িতেও আসার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু ওইদিন রাতেই তাকে নির্মমভাবে হত্যা করা হলো। চার ভাই এক বোনের মধ্যে জয়নাল আবেদীন ছিল দ্বিতীয়।
এর আগে ২০১৫ সালে একইভাবে খুন হন জয়নাল আবেদীনের ছোট ভাই আমিন (২৫)। ঢাকার কেরানীগঞ্জে থেকে তিনি ম্যান পাওয়ারের ব্যবসায় করতেন। নিখোঁজ হওয়ার কদিন পর বুড়িগঙ্গা নদী থেকে আমীনের লাশ উদ্ধার করে পুলিশ। মর্মান্তিকভাবে দুটি ছেলেকে হারিয়ে তাদের পিতা-মাতা এখন পাগল প্রায়। এখন পরিবারের পক্ষ থেকে জয়নাল আবেদীনের লাশ দ্রুত ফিরে পাওয়ার দাবি জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দিবাগত রাতে কেপটাউন শহরের ফেলিকনপার্ক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ইমন হোসেন (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত