বিএনপি-জামায়াত হলো বিষফোঁড়া: হানিফ

bcv24 ডেস্ক    ০৮:১৮ পিএম, ২০১৯-০৫-১১    490

বিএনপি-জামায়াত হলো বিষফোঁড়া: হানিফ

বিএনপি-জামায়াতকে ‘বিষফোঁড়া’ আখ্যায়িত করে তাদের ‘উপড়ে ফেলতে চান’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। তিনি বলেন, বিএনপি-জামায়াত হলো বিষফোঁড়া। এরা যতদিন থাকবে বাংলাদেশের মানুষের উপর ততদিন আঘাত করবে। উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করবে। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা এই ক্যান্সার বিষফোঁড়াকে উপড়ে ফেলতে চাই। শনিবার চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রামের সাত জেলা কমিটির বিশেষ বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন। 

চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন জেলা আওয়ামী লীগের এই সভায় প্রধান অতিথি ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু। 

সভাপতির বক্তব্যে হানিফ বলেন, পরিস্কার জানিয়ে দিতে চাই, লন্ডনে বসে ষড়যন্ত্র করে লাভ হবে না। খুনি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার করব ইনশাল্লাহ। বিচারের রায় কার্যকর করব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য উদ্ধৃত করে হানিফ বলেন, তিনি বলেছেন কর্ণফুলী টানেল ও পদ্মা সেতু দিয়ে জনগণের কোনো লাভ হবে না। এদের মানসিকতাই উন্নয়ন বিরোধী। যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে অর্থনীতি তত এগিয়ে যাবে। ক্ষমতায় থেকে এরা দেশকে পিছিয়ে দিয়েছে। এখন বাইরে থেকে আঘাত করছেন। তাদের সবসময় লক্ষ্য দেশকে কিভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা যায়। 

হানিফ বলেন, তিনি বলেছেন (মির্জা ফখরুল) মামলা হওয়ায় বিএনপির নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে, ঢাকায় রিকশা চালাচ্ছেন। তার চোখে পানি এসে গেছে। কেন মামলা হয়েছে? তারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে, তাই মামলা হয়েছে। 

আওয়ামী লীগের নেতাদের যখন প্রকাশ্যে গুলি করে, বোমা মেরে, কুপিয়ে হত্যা করা হয়েছিল তখন কোথায় ছিল আপনার চোখের পানি? ২১ অগাস্ট নেত্রীর ওপর গ্রেনেড হামলা হলো। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বে কোথাও এমন হামলা হয়নি। তখন কোথায় ছিল আপনার চোখের পানি? 

ফখরুলের উদ্দেশে হানিফ বলেন, চোখের পানি সবে আসা শুরু হয়েছে, আরও আসবে। আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী এনামুল হক শামীমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি ফজলে করিম চৌধুরী, দক্ষিণের সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরী। 

এছাড়া সাংসদ নজরুল ইসলাম, এম এ লতিফ, মাহফুজুর রহমান মিতা, সাইমুম সরওয়ার কমল, উত্তর জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নারী সাংসদ ওয়াসিকা আয়শা খানম ও খাদিজাতুল আনোয়ার সনি উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত