রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৩:১৩ এএম
চিত্রনায়িকা আইরিন সুলতানা। এরইমধ্যে তার অভিনীত ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘ইউটার্ন’, ‘এক পৃথিবী প্রেম’, ‘মায়াবীনি’, ‘শেষ কথা’, ‘একজন কবির মৃত্যু’সহ বেশকিছু ছবি মুক্তি পেয়েছে। এবার কলকাতার একটি ছবিতে অভিনয় করে সম্প্রতি ঢাকায় ফিরেছেন তিনি। এ ছবি নিয়ে জানতে চাইলে আইরিন বলেন, প্রথমবারের মতো কলকাতার ছবিতে অভিনয় করলাম। তাই সত্যিই ভিন্নরকম এক অভিজ্ঞতা হলো আমার। কাজটি করে ভালো লেগেছে। আমার অভিনীত এ ছবির নাম ‘শিবরাত্রি’। পরিচালনা করেছেন রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় বিভিন্ন স্থানে এ ছবির দৃশ্যধারণের কাজ হয়েছে। এতে আমার বিপরীতে সুমন বন্দ্যোপাধ্যায় নামে কলকাতার একজন অভিনয়শিল্পী কাজ করেছেন। এ ছবির কাহিনীতে অনেক রহস্য আছে। এতে কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি। ছবিটিতে কি ধরনের চরিত্রে অভিনয় করেছেন?
আইরিন বলেন, ছবিতে আমার চরিত্রের নাম অঞ্জলি। একজন স্বাধীনচেতা নারী হিসেবে দেখা যাবে আমাকে। এর বেশি এখন বলতে চাই না। ছবিটিতে আমার আর সুমন বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আরিয়ান দত্ত, পার্থ সারথি কুমারসহ অনেকে অভিনয় করেছেন। এটা অফ ট্র্যাকের ছবি। ২০১৭ সালে কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দর্শকপ্রিয় নির্মাতা আবু সাইয়িদের পরিচালনায় ‘একজন কবির মৃত্যু’ ছবিটি প্রদর্শনের সময় মূলত নির্মাতা রাজাদিত্যের সঙ্গে পরিচয় হয়েছিল। আমার অভিনীত কলকাতার নতুন এ ছবির গল্প লিখেছেন দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। এদিকে আইরিন কিছুদিন আগে ইন্দোনেশিয়ার বালি থেকে একাধিক ওয়েব সিরিজের কাজ শেষ করে দেশে ফিরেছেন।
এ বিষয়ে তিনি বলেন, আমি এরইমধ্যে সৈকত নাসিরের পরিচালনায় ‘ট্র্রাপড’ ও অনন্য মামুনের পরিচালনায় ‘ধোঁকা’ নামে দুটি ওয়েব সিরিজের শুটিং ও ডাবিং করেছি। এসব ওয়েব সিরিজের বাজেট ছিল ভালো। বলতে গেলে সিনেমার মতোই বড় অ্যারেঞ্জমেন্ট ছিল। এই নতুন কাজগুলো নিয়ে আমি খুব আশাবাদী। সামনে আইরিন অভিনীত অরণ্য পলাশের ‘গন্তব্য, বুলবুল জিলানীর ‘রৌদ্রছায়া’, দেলোয়ার জাহান ঝন্টুর ‘আকাশমহল’, হারুন-উজ-জামানের ‘পদ্মার প্রেম’ নামের ছবিগুলো মুক্তি পাবে।
ঈদের জন্য কি কাজ করছেন জানতে চাইলে আইরিন বলেন, যেহেতু একটা সময় আমি মডেল হিসেবে বেশি কাজ করেছি তাই এবার ঈদে ‘বেক্সিফেব্রিক্স’, ‘সিমরন’সহ বেশকিছু ফ্যাশন হাউজের মডেল হিসেবে কাজ করছি। প্রায় প্রতিদিনই ফটোসেশনের জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে হচ্ছে। ঢালিউডে সবশেষ ‘সেভ লাইফ’ নামের নতুন একটি ছবির প্রথম ভাগের কাজ শেষ করেছেন আইরিন। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন ফেরদৌস, আনিসুর রহমান মিলন ও সাদিকা পারভীন পপি। ছবিটি পরিচালনা করেছেন আমিরুল ইসলাম শোভা। সামনে এ ছবির দ্বিতীয় ভাগের কাজ শুরু হবে। সবশেষে বিয়ের প্রসঙ্গ। সামনে কি বিয়ে করতে যাচ্ছেন?
এমন প্রশ্নের জবাবে আইরিন বলেন, বিয়ের বিষয়টি পরিবার দেখবে। এটা নিয়ে বেশি কিছু ভাবছি না। এটা সময় হলেই জানাতে পারবো। অনেকদিন ধরেই তো শোবিজে কাজ করছেন। এখানে অনেকের সঙ্গে কাজ করতে গিয়ে ভালো পরিচয় হয়েছে। তাহলে শোবিজের কেউ কি আপনার জীবনসঙ্গী হতে যাচ্ছে? এমন প্রশ্নের জবাবে আইরিন বলেন, সেটা জানি না। তবে জীবনসঙ্গী যে অঙ্গনের হোক আমাদের দাম্পত্য জীবন এবং আমার কাজের জায়গায় আলাদা স্বাধীনতা থাকবে। আর বিয়ের জন্য আমাকে অপেক্ষা করতে হবে আরো তিন বছর।
কারণ ২০২১ সালের আগে বিয়ে নিয়ে ভাবছি না। নিজের পছন্দ থাকলেও পরিবারের অনুমতি নিয়েই বিয়েটা করতে চাই। বর্তমানে ক্যারিয়ার নিয়েই ভাবছি। মাঝে ক্রিকেটার তামিম ইকবালের বিপরীতে একটি টিভিসিতে কাজ করেছি। অনন্য মামুন এটি পরিচালনা করেছেন। সামনে ভালো কিছু গল্পের কাহিনীতে অভিনয় করার ইচ্ছে আছে। চলচ্চিত্রের বর্তমান সংকট কাটিয়ে উঠতে পারলে অবশ্যই ভালো কিছু হবে। আমি চলচ্চিত্রের সুদিনের স্বপ্ন দেখছি। আমার বিশ্বাস, শিগগিরই আমাদের চলচ্চিত্রের সুদিন ফিরবে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত