রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৩:১৪ এএম
বলিউড অভিনেত্রী স্নেহা উল্লাল। ঐশ্বরিয়া রাইয়ের মতো দেখতে বলে বাড়তি সুবিধাও পেয়েছেন। এই কারণেই নজরে আসেন সালমান খানের। কিন্তু ধীরে ধীরে বলিউড থেকে মুছে যান স্নেহা।
বলিউড দাম না দিলেও নায়িকা আঞ্চলিক ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোতে চুটিয়ে কাজ করছেন নায়িকা। এবার বাংলা ছবিতে অভিনয় করবেন তিনি। স্নেহা উল্লাকে বলিউড প্রথম দেখেছিল সালমানের বিপরীতে ‘লাকি: নো টাইম ফর লাভ?’ ছবিতে।
এর আগে দক্ষিণী ছবিতে স্নেহা অভিনয় করেছিলেন। কিন্তু বলিউডে তাকে দেখা যায়নি। প্রথম ছবি থেকেই তার সৌন্দর্য দর্শককে অভিভ‚ত করে। যেন দ্বিতীয় ঐশ্বরিয়া রাইয়ের আত্মপ্রকাশ ঘটে পর্দায়।
কিন্তু ‘জানে ভি দো ইয়ারো’, ‘ক্লিক’-এর মতো একাধিক ছবিতে দেখা গেলেও তার ক্রেজ তৈরি হয়নি। জনপ্রিয়তা বলতে যা বোঝায়, তা পাননি স্নেহা। তবে দক্ষিণী ছবিতে তার জনপ্রিয়তা কমেনি। দক্ষিণের পাশাপাশি একটি বাংলা ছবিতেও অভিনয় করেছেন স্নেহা। তবে ছবিটি ভারতীয় নন। বাংলাদেশি ছবি ‘মোস্ট ওয়েলকাম’ এ।
এবার আবার বাংলা ছবিতে তাকে দেখা যাবে। তবে এই ছবিটি ভারতীয়। কলকাতার ছবিতে অভিনয় করবেন স্নেহা। ছবির নাম ‘আবার আসিব ফিরে’। এ বছর নভেম্বরে ছবির কাজ শুরু হবে। এ ছাড়া একটি বাংলা মিউজিক ভিডিওতেও দেখা যাবে তাকে। গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়, সুর দিয়েছেন আকাশ। অভিনেতা সুরজ কুমারের মস্তিস্কুপ্রসূত এই ভাবনা।
স্নেহার ভাষায়, গত কয়েকবছর আমি বিশ্রামে ছিলাম। চাইছিলাম একটা ভালো প্রজেক্ট দিয়ে কামব্যাক করতে। একটা বাংলা ছবিতে অভিনয় করতে চাই। কথাবার্তা চলছে। কিন্তু তার আগে আমি দেখতে চাই দর্শক আমায় মেনে নেন কিনা। তাই দর্শকের প্রতিক্রিয়া দেখার জন্য একটি মিউজিক ভিডিওয় কাজ করছি।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত