পাকিস্তানের বালুচিস্তানে পাঁচ তারকা হোটেলে হামলাকারী তিনজনই নিহত

bcv24 ডেস্ক    ০৯:৫১ পিএম, ২০১৯-০৫-১২    456


পাকিস্তানের বালুচিস্তানে পাঁচ তারকা হোটেলে হামলাকারী তিনজনই নিহত

পাকিস্তানের পাঁচ তারকা হোটেলে হামলাকারি তিনজনই নিহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এই হামলায় হোটেলের একজন নিরাপত্তা রক্ষীর মৃত্যুও নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। 

বিবিসি বলছে, পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের বন্দরনগরী গোয়াদারে বিলাসবহুল পার্ল কন্টিনেন্টাল হোটেলে তিনজন বন্দুকধারী হামলা করে গত শনিবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে। এর পরপরই নিরাপত্তা বাহিনী হোটেলটিকে ঘিরে ফেলে। 

কির্মকর্তারা বলেছেন, বন্দুকধারীরা হোটেলের দ্বিতীয় তলার একটি অংশে অবস্থান নিয়ে অনেকটা সময় ধরে গুলি ছুঁড়েছে। নিরাপত্তা বাহিনীও পাল্টা অবস্থান নিয়ে অভিযান চালালে শেষপর্যন্ত বন্দুকধারী তিনজনই নিহত হয়। 

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করে বলেছে, চীনা এবং অন্য বিদেশী বিনিয়োগকারীদের তারা টার্গেট করেছিল। যে এলাকায় হোটেলে এই হামলা হয়েছে, সেই গোয়াদার এলাকায় চীন শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে। এই সশস্ত্র গোষ্ঠীটি চীনা বিনিয়োগের বিরুদ্ধে। 

তাদের বক্তব্য হচ্ছে, চীন সেখানে যে বিনিয়োগ করছে, তাতে স্থানীয়দের কোনো লাভ হবে না। পার্ল কন্টিনেন্টাল হোটেলেও নিয়মিত চীনাসহ অনেক বিদেশী থাকতেন। তবে হোটেলের একজন মুখপাত্র জানিয়েছেন, রমযানের কারণে অতিথি কম ছিল এবং যে ক'জন অতিথি ছিল, তাদের দ্রুত নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হয়েছিল।  

পার্ল কন্টিনেন্টাল হোটেলে গত শনিবার বিকেলে একদল বিদেশী বিনিয়োগকারির সাথে পাকিস্তান সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের একটা বৈঠক ছিল। বন্দুকধারীরা ঐ বৈঠকে অংশগ্রহণকারিদের টার্গেট করে হামলা চালিয়েছিল। হোটেলের প্রবেশ পথে একজন নিরাপত্তা রক্ষী হামলাকারীদের বাধা দেয়, তখন তারা ঐ নিরাপত্তা রক্ষীকে হত্যা করে হোটেলে ঢুকে যায়। তবে অল্প সময়ে মধ্যেই নিরাপত্তা বাহিনী হোটেলে এসে অবস্থান নিলে তাদের সাথে বন্দুকধারীদের অনেক সময় ধরে গোলাগুলি হয়। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে কয়েকটি বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা আছে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত