মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০১:১৬ এএম
ভারতের লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোটগ্রহণ চলছে। এবার সাত দফায় হচ্ছে দেশটির এ জাতীয় নির্বাচন। পশ্চিমবঙ্গ, দিল্লিসহ সাতটি রাজ্যের ৫৯টি আসনে গতকাল রোববার ভোট হচ্ছে। প্রার্থীদের মধ্যে আছেন বেশ কয়েকজন হেভিওয়েট। তালিকায় রয়েছেন- সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী, মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দ্বিগবিজয় সিং, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। এ ছাড়া পশ্চিমবঙ্গের শিশির অধিকারী থেকে শুরু করে অভিনেতা দেবসহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট প্রার্থীর ভাগ্য পরীক্ষা। ষষ্ঠ দফার নির্বাচনে উত্তরপ্রদেশের ১৪টি আসন, হরিয়ানা ১০, মধ্যপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের ৮টি করে
আসনে ভোট হয়েছে গতকাল রোববার। পাশাপাশি দিল্লির সাতটি লোকসভা কেন্দ্র এবং ঝাড়খণ্ডের চারটি লোকসভা কেন্দ্রেও ভোট নেয়া হচ্ছে। এ দফায় মোট প্রার্থী সংখ্যা ৯৭৯। গত নির্বাচনে এর মধ্যে ৪৫টি আসনেই জিতেছিল বিজেপি। তা ছাড়া পশ্চিমবঙ্গে যে কয়েকটি আসনে ভোট হচ্ছে তার প্রত্যেকটিতে গতবার জিতেছিলেন তৃণমূল প্রার্থীরা। গত নির্বাচনে এই দফায় বিজেপির ফল সবচেয়ে ভালো হয়েছিল উত্তরপ্রদেশ।
১৪টি আসনের মধ্যে ১৩টিতেই জিতেছিলেন বিজেপি প্রার্থীরা। বিরোধীদের মধ্যে শুধু সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব জিতেছিলেন আজমগড় আসন থেকে। পরে অবশ্য ফুলপুর ও গোরখপুর কেন্দ্রে লোকসভার উপনির্বাচন হয়। তাতে বিজেপির পরাজয় হয়।
এদিকে ভোটের আগের রাতে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বিজেপির বুথ সভাপতি রামিন সিংহ নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন। গত শনিবার গভীর রাতে ঝাড়গ্রামের জুনাসোলায় তার ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। বিজেপির অভিযোগ, তৃণমূলের আশ্রিত সন্ত্রাসীরাই তাকে খুন করেছে। যদিও তৃণমূল এ অভিযোগ অস্বীকার করেছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত