ইংল্যান্ডের কাছে পাকিস্তানের হার

bcv24 ডেস্ক    ১০:০৮ পিএম, ২০১৯-০৫-১২    553


ইংল্যান্ডের কাছে পাকিস্তানের হার

তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি করলেন জস বাটলার। দারুণ সঙ্গ দিলেন ওয়েন মর্গ্যান। ইংলিশদের গড়া রানের পাহাড় ফখর জামানের সেঞ্চুরিতে টপকানোর আশা জাগিয়েছিল পাকিস্তান। কিন্তু শেষটায় তালগোল পাকিয়ে একটুর জন্য নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়া হলো না তাদের।

দ্বিতীয় ওয়ানডেতে ১২ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। বৃষ্টিতে ভেসে গিয়েছিল প্রথম ম্যাচ। ৩৭৪ রানের বড় লক্ষ্য তাড়ায় ৩৬১ রানে থামে পাকিস্তান।

জয়ের জন্য শেষ তিন ওভারে ৩২ রান প্রয়োজন ছিল সফরকারীদের, হাতে ছিল পাঁচ উইকেট। ডেভিড উইলি, লিয়াম প্লানকেট ও ক্রিস ওকসের দারুণ তিনটি ওভারে সেই লক্ষ্য ছুঁতে পারেনি তারা।

সাউথ্যাম্পটনের রোজ বৌলে শনিবার টস হেরে ব্যাট করতে নেমে জনি বেয়ারস্টো ও জেসন রয়ের ব্যাটে শুরুটা ভালো করে ইংল্যান্ড। ১৯ ওভারে দুই উদ্বোধনী ব্যাটসম্যান তুলে নেন ১১৫ রান। ৪৫ বলে ৬ চারে ৫১ রান করে বেয়ারস্টো ফিরে গেলে ভাঙে শুরুর জুটি।

জো রুটের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে ফিরে যান রয়। ছন্দে থাকা এই ওপেনার ৯৮ বলে ছয় চার ও তিন ছক্কায় করেন ৮৭। এদিন ব্যাটিংয়ে নামা ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে পঞ্চাশ ছুঁতে পারেননি কেবল রুট। টেস্ট অধিনায়ক করেন ৫৪ বলে ৪০।

দৃঢ় ভিত দারুণভাবে কাজে লাগান মর্গ্যান-বাটলার। বড় শট খেলেন শুরু থেকেই। দ্রুত জমে যায় জুটি। রান উঠতে থাকে তরতর করে। ৩৪ বলে পঞ্চাশ স্পর্শ করেন অধিনায়ক, কিপার-ব্যাটসম্যান বাটলারের লাগে ৩২ বল।

ফিফটির পর খুনে মেজাজের ব্যাটিংয়ে ৫০ বলে সেঞ্চুরি তুলে নেন বাটলার। ওয়ানডেতে এটি তার অষ্টম। ৫৫ বলে ৯ ছক্কা ও ৬ চারে অপরাজিত থাকেন ১১০ রানে। মর্গ্যান ৪৮ বলে অপরাজিত থাকেন ৭১ রানে। ১৪.৫ ওভারে তারা যোগ করেন ১৬২ রান!

রান তাড়ায় ইমাম-উল-হক ও জামান পাকিস্তানকে এনে দেন ভালো শুরু। ইমাম ফিরে যাওয়ার পর বাবর আজমকে নিয়ে দলকে টানেন ফখর। ৩৯ বলে পঞ্চাশ স্পর্শ করা এই ওপেনার চতুর্থ ওয়ানডে সেঞ্চুরিতে পৌঁছান ৮৪ বলে। ১০৬ বলে ১২ চার ও চার ছক্কায় ১৩৮ রান করে তার বিদায়ে ভাঙে ১৩৫ রানের জুটি।

পঞ্চাশ ছোঁয়ার পর বেশিক্ষণ টিকেননি বাবর। ৫২ বলে মাত্র একটি চারে এই ব্যাটিং ভরসা করেন ৫১ রান। রানের গতিতে দম দেওয়ার কাজটা করেন আসিফ আলী। এসেই বোলারদের ওপর চড়াও হওয়া এই মিডল অর্ডার ব্যাটসম্যান ৩৬ বলে করেন ৫১ রান।

আসিফের বিদায়ের পরও ম্যাচ হেলেছিল পাকিস্তানের দিকে। কিন্তু পরের ব্যাটসম্যানদের নিয়ে বাকি কাজটুকু সারতে পারেননি সরফরাজ আহমেদ। পাকিস্তান অধিনায়ক ৩২ বলে অপরাজিত থাকেন ৪১ রানে। শেষে যে ঝড় তার কাছ থেকে প্রত্যাশিত ছিল সেটি এদিন উঠেনি। তাই খুব কাছে গিয়েও পারেনি পাকিস্তান।

রান উৎসবের ম্যাচে সবচেয়ে বেশি দ্যুতি ছড়ানো বাটলার জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

আগামী বুধবার ব্রিস্টলে হবে তৃতীয় ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৭৩/৩ (রয় ৮৭, বেয়ারস্টো ৫১, রুট ৪০, মর্গ্যান ৭১*, বাটলার ১১০*; আফ্রিদি ১/৮০, আশরাফ ০/৬৯, ওয়াসিম ০/৬৩, হাসান ১/৮১, ইয়াসির ১/৬০, সোহেল ০/১৬)

পাকিস্তান: ৫০ ওভারে ৩৬১/৭ (ইমাম ৩৫, ফখর ১৩৮, বাবর ৫১, আসিফ ৫১, হারিস ১৪, সরফরাজ ৪১*, ওয়াসিম ৮, আশরাফ ৩, হাসান ৪*; ওকস ১/৭২, উইলি ২/৫৭, মইন ১/৬৬, প্লানটে ২/৬৪, রশিদ ১/৮১, স্টোকস ০/১৫)

ফল: ইংল্যান্ড ১২ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: জস বাটলার


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত