রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৫:৫১ এএম
ঘরোয়া ক্রিকেটে ভালো করা ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে এলিট প্লেয়ার্স স্কিল ক্যাম্প। এনামুল হক, তাসকিন আহমেদের মতো তরুণদের সঙ্গে আছেন জহুরুল ইসলাম-রকিবুল হাসানের মতো অভিজ্ঞরা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার ২৪ ক্রিকেটারকে নিয়ে ক্যাম্প শুরু হয়। এখানে ব্যাটিং অনুশীলন হবে মিজানুর রহমানের তত্ত্বাবধানে। অভিজ্ঞ এই কোচ জানান, কয়েকটি লক্ষ্য সামনে নিয়ে শুরু হয়েছে ১৯ দিনের ক্যাম্প।
“বিশ্বকাপে যদি কেউ চোট পায়, তখন যেন এখান থেকে একজন ব্যাকআপ হিসেবে যেতে পারে সেটাও একটা লক্ষ্য। ভবিষ্যতে ‘এ’ দল হতে পারে, সেখানে এখান থেকে খেলোয়াড় যেতে পারে। যারা ঢাকা প্রিমিয়ার লিগে ভালো খেলেছে, এই দল তাদের নিয়েই গড়া হয়েছে। স্কিল অনুশীলনটাই বেশি গুরুত্ব পাবে। তাদের স্কিলের ফাইন টিউনিং মূল উদ্দেশ্য।”
স্পিন বোলিং কোচ হিসেবে আছেন ওয়াহিদুল হক গণি, পেস বোলিং কোচ তালহা জুবায়ের। হাইপারফরম্যান্সের পেস বোলিং কোচ চাম্পাকা রামানায়েকেও থাকবেন ক্যাম্পে।
৩০ মে পর্যন্ত চলবে ক্যাম্প। ত্রিদেশীয় সিরিজে খেলতে আয়ারল্যান্ডে থাকা পেসার তাসকিন ও অলরাউন্ডার ফরহাদ রেজা ক্যাম্পে যোগ দেবে দেশে ফিরে।
এলিট প্লেয়ার্স স্কিল ক্যাম্প: এনামুল হক, জহুরুল ইসলাম, সাদমান ইসলাম, মিজানুর রহমান, ইমরুল কায়েস, মুমিনুল হক, রকিবুল হাসান, ফজলে মাহমুদ, আরিফুল হক, ফরহাদ রেজা, মেহেদি হাসান, তানবীর হায়দার, নাজমুল ইসলাম অপু, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, ইরফান শুক্কুর, সালাউদ্দিন শাকিল, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম, আবু হায়দার রনি, তাসকিন আহমেদ।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত