রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৫:৫০ এএম
বিশ্বকাপের জন্য ইংল্যান্ড প্রাথমিক দল ঘোষণা করলেও আদতে ১৭ জনের একটি দল নিয়ে চলছে পরীক্ষা। পাকিস্তান সিরিজে সেই ১৭ জনের দল থেকে কেটে ছেঁটে করা হবে ১৫ সদস্যের চূড়ান্ত একটি দল। এই পরিস্থিতিকেই জটিল সমস্যা মনে করছেন ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান।
সম্প্রতি পাকিস্তান সিরিজে ১৭ জনের দল নিয়ে খেলছে ইংলিশরা। সিরিজ শেষ হলে কারো কপাল খুলবে, কারো হবে সর্বনাশ। কয়েকজনকে যে নিরুপায় হয়ে বাদ দিতে হচ্ছে তেমন খবরটি দুঃখের সঙ্গে জানাচ্ছেন মরগান, ‘দুর্ভাগ্যবশত ১৭ জনের দল থেকে বাদ পড়বে। আর এই সিদ্ধান্তটা নিতে গিয়ে জটিল পরিস্থিতির মুখে পড়তে হবে।’
দ্বিতীয় ওয়ানডেতে জায়গা হয়নি আর্চারের। তার বদলে শনিবার খেলেছেন ডেভিড উইলি। বামহাতি এই পেসারের পারফরম্যান্স ছিলো দিনের সেরা। ১০ ওভারে ৫৭ রানে নিয়েছেন ২ উইকেট। যেখানে দুই ইনিংসে ছিলো রানের জোয়ার। তেমন দিনে ওভার প্রতি তার রান ছিলো ৬-এর নিচে। এমনকি ডেথ ওভারেও ছিলেন কার্যকরী। তাতে পাকিস্তানের বিপক্ষে জয়টা ১২ রানে। এই অবস্থায় দলে জায়গা পেতে আর্চারের মতো লড়াইয়ে আছেন উইলিও। মরগানও জানালেন প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থার কথা, ‘ওরা সবাই এখন দলে ঢুকতে একে অপরকে পুশ করছে। ঠিক শেষ তিন বছরে আমাদের ব্যাটিং ইউনিটের মতো।’
সিরিজে সবচেয়ে বেশি ঝুঁকি পূর্ণ অবস্থায় ক্রিস জর্ডান ও টম কারান। তারা কেউ এখনও সিরিজে খেলার সুযোগ পাননি। সেই তুলনায় উইলি ও প্লাঙ্কেটের প্রতি আস্থা মরগানের। তার কথাতেই মিললো তেমন ইঙ্গিত, ‘শেষ চার বছর ধরে ডেভিড উইলি ও লিয়াম প্লাঙ্কেট চাপের মাঝেও ভালো সাড়া দিয়েছে। তাদের যাই করতে বলা হয়েছে ভালো করে করেছে। তবে সে তুলনায় প্রশংসা হয়তো পাচ্ছে না।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত