রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৫:৫২ এএম
ভারতের উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ফাইনালে দলের হয়ে সেরা বোলিং করলেন জাহানারা আলম। কিন্তু শিরোপার স্বাদ পেলেন না বাংলাদেশি পেসার। শনিবার ৪ উইকেটে তার দল ভেলোসিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুপারনোভাস।
গত বৃহস্পতিবার লিগ পর্বের শেষ ম্যাচে সুপারনোভাসের বিপক্ষেই অভিষেক হয়েছিল জাহানারার। প্রথম বাংলাদেশি হিসেবে এই টুর্নামেন্টে অভিষিক্ত হয়ে সুবিধা করতে পারেননি তিনি। ৪ ওভারে ৩৪ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি। কিন্তু শনিবার ফাইনালে করলেন দুর্দান্ত বোলিং, তারপরও আফসোস থেকে গেলো তার।
১২২ রানের টার্গেট দিয়ে ৬৪ রানে সুপারনোভাসের ৫ উইকেট তুলে নেয় ভেলোসিটি, যার দুটি ছিল জাহানারার। বাংলাদেশি এই পেসার ষষ্ঠ ওভারে বল হাতে নেন, প্রথম ওভারে দেন মাত্র ১ রান।
পরের স্পেলে জাহানারা বল পান ১২তম ওভারে, প্রতিপক্ষ ৫৩ রানে ৩ উইকেট হারালে। ওই ওভারের ষষ্ঠ বলে নাটালিয়া স্কাইভারকে বোল্ড করে প্রথম উইকেট নেন তিনি, দেন মাত্র ৪ রান। জাহানারা পরের ওভারে আরও একটি উইকেট নেন। এবার তার কাছে বোল্ড হন সোফি ডিভাইন। বাংলাদেশি পেসারের ওই ওভারে সুপারনোভাস রান করে মাত্র ৩টি।
প্রতিপক্ষ অধিনায়ক হারমানপ্রীত কৌর ক্রিজে নামতেই ভেলোসিটির সব চেষ্টা বৃথা হয়। জাহানারা তার পরের ওভারে দেন ১৩ রান। ৪ ওভারে ২১ রান দিয়ে তিনি নেন ২ উইকেট।
দারুণ বোলিং করেও কৌরের ৫১ রানের ইনিংসে হার মানতে হয় জাহানারার ভেলোসিটিকে। ক্রিকইনফো
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত