সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২১ এএম
টাকাভর্তি ব্যাগ রাস্তায় পেয়ে মালিককে খুঁজে বের করে তা ফিরিয়ে দিয়ে বিরল সততার পরিচয় দিলেন বরিশালের গৌরনদী উপজেলা সদরের মোটরসাইকেল মেকানিক আল আমীন বেপারী (২৫)। গতকাল রোববার দুপুরে উপজেলা সদরের গৌরনদী বন্দর এলাকায় ঘটনাটি ঘটে। আল আমীন উপজেলার চরগাধাতলী গ্রামের মৃত দলিল উদ্দিন বেপারীর ছেলে।
স্থানীয়রা জানান, আল আমীন বেপারী প্রতিদিনের ন্যায় সকাল থেকে গৌরনদী বন্দরের নিজের মোটরসাইকেল গ্যারেজে বসে কাজ করছিল। দুপুর সাড়ে ১২টার দিকে গ্যারেজের সামনের রাস্তার ওপর কালো রংয়ের একটি অফিসিয়াল ব্যাগ পড়ে থাকতে দেখে কুড়িয়ে নেন তিনি। এরপর ব্যাগ খুলে দেখেন ভেতরে নগদ ৭০ হাজার টাকা ও ২০ হাজার টাকার একটি চেকসহ মূল্যবান কাগজপত্র রয়েছে। এরপর আল আমীন খুঁজতে থাকেন, ব্যাগের ভেতরে কোনো মোবাইল নম্বর আছে কিনা। একপর্যায়ে একটি মোবাইল নম্বর পেয়ে সেটিতে ফোন দিয়ে ব্যাগের প্রকৃত মালিকেকে খুঁজে বের করেন আল আমীন। এরপর টাকাসহ ব্যাগটি মালিককে ফিরিয়ে দেন তিনি।
ব্যাগের মালিক মো. রাকিব হোসেন উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ কর্মকর্তা। তিনি ফিল্ড ভিজিট শেষে মোটরসাইকেলযোগে ওই রাস্তা দিয়ে অফিসে ফিরছিলেন। পথিমধ্যে ব্যাগটি রাস্তায় পড়ে যায়। রাকিব বলেন, এমন সততা এ যুগে বিরল। আল আমীনের কারণে আমি আজ বড় বিপদ থেকে রক্ষা পেলাম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত