এবারের ঈদটা অন্যরকম

bcv24 ডেস্ক    ০৭:৩২ পিএম, ২০১৯-০৫-১৩    557


এবারের ঈদটা অন্যরকম

দীর্ঘদিন ছোট পর্দায় নেই দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। অনেকেরই প্রশ্ন কেন টিভি নাটকে নেই তিনি। এবার এর উত্তর পাওয়া গেছে। 

জানা গেছে, সিনেমার কাজে ব্যস্ততার কারণেই ছোট পর্দা থেকে তার দূরে সরে থাকা। স্পর্শিয়ার ভক্তরা এবার তাকে পাবেন সিনেমার নায়িকা হিসেবে। আসছে ঈদে দেশের প্রেক্ষাগৃহের পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে। ঈদে মুক্তি পাবে তার অভিনীত ‘আবার বসন্ত’ চলচ্চিত্রটি। এটি নির্মাণ করেছেন অনন্য মামুন। ছবিটি নিয়ে স্পর্শিয়ার অনেক দিনের অপেক্ষা। অবশেষে সে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। এর আগে পয়লা বৈশাখে মুক্তির কথা থাকলেও তারিখ পেছাতে পেছাতে এখন ঈদে এসে ঠেকেছে। তাই আর তর সইছে না তার। 

স্পর্শিয়া বলেন, আমার অভিনীত সিনেমা শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে, তাও আবার ঈদে। আমার আনন্দ দ্বিগুণ হয়ে গেছে। এখন শুধু অপেক্ষার প্রহর গুনছি। এবারের ঈদটা আমার জন্য অন্যরকম হয়ে আসছে বলতে পারি। ‘আবার বসন্ত’  ছবিতে স্পর্শিয়া অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা তারিক আনাম খানের বিপরীতে। তার সঙ্গে কাজের দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতার কথাও জানালেন স্পর্শিয়া। 

তিনি বলেন, অতি আধুনিক একজন মানুষ তারিক আনাম খান। আগেও কিছু নাটকে একসঙ্গে কাজ করেছি। তাই ছবির কাজের সময় স্বাচ্ছন্দ্যের জায়গাটা অনেক প্রশস্ত ছিল। তাকে আমি সব সময় অভিনয়ের একটা স্কুল মনে করি। এদিকে ‘আবার বসন্ত’ ছাড়াও স্পর্শিয়ার হাতে বেশ কয়েকটি ছবি আছে। সেগুলো হলো ‘বন্ধন’, ‘কাঠবিড়ালি’, ‘ইতি, তোমারই ঢাকা’ ও ‘মানুষের বাগান’। এই ছবিগুলো নিয়েও স্পর্শিয়া দারুণ আশাবাদী। চলচ্চিত্র নিয়ে এ অভিনেত্রীর পরিকল্পনা কী? 

তিনি বলেন, অন্যরা যেখানে বাণিজ্যিক ধারার ছবি নিয়ে অপেক্ষার প্রহর  গুনেন, সেখানে আমার প্রতিটি ছবিই বিকল্পধারার। আমিও বাণিজ্যিক ঘরানার ছবিতে কাজের প্রস্তাব পেয়েছি। কিন্তু সেটির জন্য প্রস্তুত ছিলাম না। আমি শিল্পী হিসেবে সব ধরনের ছবিতেই কাজ করতে চাই। তবে অবশ্যই ভালো গল্প, ভালো নির্মাণ হতে হবে। যে ছবিগুলোতে অভিনয় করেছি এগুলো দর্শক দেখলে বুঝবে ভালো গল্প, ভালো নির্মাণ বলতে আমি কী বোঝাচ্ছি।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত