রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৩:০৮ এএম
শাকিব-বুবলী জুটির নতুন সিনেমা ‘মনের মতো মানুষ পাইলাম না।’ ২০১৩ সালে শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমার মহরত করেছিলেন পরিচালক জাকির হোসেন রাজু। মহরত হলেও শুটিং শুরু হয়নি। ৬ বছর পর নতুন করে এ সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা। তবে ছবিতে নায়িকার স্থানান্তর ঘটেছে। অপুর জায়গায় নেওয়া হচ্ছে বুবলীকে।
জাকির হোসেন রাজু বলেন, ছবিটি বিশেষ কিছু কারণে তখন নির্মাণ বন্ধ হয়ে যায়। তবে ছবিটি এবার নির্মাণ করতে যাচ্ছি। কুশীলবদের মধ্যে কিছুটা পরিবর্তন আসছে। শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে বুবলীকে চুক্তিবদ্ধ করিয়েছি।’
এ বিষয়ে অপু ও বুবলী দুজনকে ফোন দেয়া হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে জানা গেছে ছবির গানের কাজ শুরু হয়েছে। গতরাতেও রাজধানীর একটি স্টুডিওতে কণ্ঠশিল্পী স্বরলিপি ও রাশেদ ছবিটির জন্য করা একটি গানে কণ্ঠ দিয়েছেন।
এর আগে গত মাসে ‘আগুন’ নামে নতুন আরেকটি সিনেমা শুরু করার ঘোষণা দিয়েছিলেন জাকির হোসেন রাজু। এতে শাকিবের বিপরীতে কলকাতার নায়িকা নুসরাতের অভিনয়ের কথা রয়েছে। তবে ‘আগুন’র আগে ‘মনের মতো মানুষ পাইলাম না’র শুটিং আগে শুরু হবে বলে জানান নন্দিত এ নির্মাতা। দু’টি সিনেমাই প্রযোজনা করছে দেশ বাংলা মাল্টিমিডিয়া।
জাকির হোসেন রাজু চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি তিনি চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করে থাকেন। তিনি প্রথম পরিচালক তোজাম্মেল হক বকুলের সহকারী হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। সালমান শাহ অভিনীত 'জীবন সংসার' তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। তিনি মূলত নাট্য-রোমান্টিকধর্মী চলচ্চিত্র পরিচালনা করে থাকেন। ২০১২ সালে 'ভালোবাসলেই ঘর বাঁধা যায় না' চলচ্চিত্রের জন্য দুইটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত