খালেদার বাসায় অবৈধ গ্যাস সংযোগ বিএনপির জন্যও লজ্জার: তথ্যমন্ত্রী

bcv24 ডেস্ক    ১০:৪৪ পিএম, ২০১৯-০৪-০৬    318

খালেদার বাসায় অবৈধ গ্যাস সংযোগ বিএনপির জন্যও লজ্জার: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার বাসায় অবৈধ গ্যাস সংযোগের বিষয়টি শুধু তার একার জন্য লজ্জা নয়, পুরো বিএনপির লজ্জা। এই লজ্জা তারা কোথায় রাখবে? গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ আয়োজিত ‘২য় জাতীয় গণসঙ্গীত উৎসব’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

মন্ত্রী বলেন, আমি শুনে ও জেনে আশ্চর্য হয়েছি যে, তিনি প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেত্রী ছিলেন, তিনি বিএনপি’র মতো দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন; সেই দলের নেত্রীর বাসায় অবৈধভাবে গ্যাস সংযোগ, এটি কিভাবে সম্ভব? তাই আমি বলবো এই লজ্জা শুধু খালেদা জিয়ার একার নয়, এই লজ্জা পুরোপুরি বিএনপির। 

তথ্যমন্ত্রী বলেন, যেখানেই গ্যাস বা বিদ্যুতের অবৈধ সংযোগ রয়েছে সেটি বিচ্ছিন্ন করা এবং আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে, বিএনপির নেতাদের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া দুর্নীতির মামলায় আদালতের দেওয়া সাজায় শাস্তি ভোগ করছেন। তিনি কোনো রাজনৈতিক বন্দি নন, তাকে রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়নি। রাজনৈতিক কারণে তিনি জেলে নেই। তাই তাকে মুক্ত করার পথ হচ্ছে আইনি প্রক্রিয়া। 

তিনি আরো বলেন, বিএনপি বহুবার আন্দোলনের কথা বলেছে, কিন্তু বিএনপির আন্দোলনের এই আহ্বান মানুষের কাছে হাস্যকর হয়ে গেছে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপিকে রাজনীতি না করারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গণসঙ্গীত উৎসবের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম কুদ্দুস।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত