মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০১:১৬ এএম
মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ৩ দিনের মাথায় আবারো দুর্ঘটনার কবলে পড়েছে মিয়ানমার এয়ারলাইন্সের একটি বিমান। গত রোববার দেশটির মান্দালয় বিমানবন্দরে ল্যান্ডিংয়ের সময় সামনের চাকা না খোলায় মুখ থুবড়ে পড়ে বিমানটি। তবে এই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
স্থানীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, গত রোববার ইয়াঙ্গুন থেকে মান্দালয় বিমানবন্দরের উদ্দেশে ৮২ জন যাত্রী নিয়ে যাত্রা করে এমব্রেয়ার ১৯০-এলআর মডেলের উড়োজাহাজটি। তবে, বিপত্তি দেখা দেয় ল্যান্ডিং করার সময়। রানওয়েতে নামার সময় বিমানের সামনের চাকাগুলো খোলেনি। তাই শুধু পিছনের চাকার উপর ভর করেই রানওয়েতে ল্যান্ড করে বিমানটি। ফলে ল্যান্ডিংয়ের সময় মুখ থুবড়ে পড়ে বিমানটি।
এ সময় রানওয়ের সঙ্গে ঘঁষা লেগে আগুনের ফুলকি উঠতে দেখা গেলেও কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই কিছুদূর এগিয়ে বিমানটি থেমে যায়। পরে বিমানটির জরুরি নির্গমন পথ দিয়ে দ্রুত বেরিয়ে আসেন বিমানটির যাত্রীরা।
এদিকে মিয়ানমার এয়ারলাইন্স কর্তৃপক্ষ ঘটনা প্রসঙ্গে এক ফেসবুক পোস্টের মাধ্যমে আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, উড়োজাহাজটির সামনের ল্যান্ডিং গিয়ারের গোলযোগ ধরা পড়েছিল। চাকাগুলো খুলতে পাইলট ইমারজেন্সি ব্যাকআপ ব্যবহার করেন। তবে তাতেও কাজ হয়নি। অবতরণ না করতে পেরে বিমানটি কন্ট্রোল টাওয়ারের পাশে দুইবার চক্কর দেয়। এ সময় বিমানটির ওজন কমাতে জ্বালানি তেল ফেলে দেন ক্যাপ্টেন। পরে সকাল ০৯.০৯ মিনিটে অবতরণ করে বিমানটি।
এদিকে মান্দালয় বিমানবন্দরে এই দুর্ঘটনার পর প্রায় আড়াই ঘন্টা বিমান ওঠানামা করে রাখা হয়। পরবর্তীতে গত রোববার সন্ধ্যা থেকে আবার পুরোদমে বিমান চলাচল শুরু করা হয়।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত