রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৫:৪৭ এএম
প্রায় ছয় বছর ধরে মেয়েদের ঘরোয়া লিগ বন্ধ। ফলে মেয়েদের ফুটবল দল চালিয়ে নিয়ে যাওয়ার কোনো কারণই খুঁজে পাচ্ছে না বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)। এতে করে চাকরি হারানোর শঙ্কা পেয়ে বসেছে সাবিনা-মৌসুমিসহ ২১ নারী ফুটবলারের।
মেয়েদের ফুটবলে ঘরোয়া লিগ নেই অর্ধযুগ ধরে। বিজেএমসি তাই তাদের ফুটবল দলটাই বন্ধ করে দিতে চায়। প্রতিষ্ঠানটির এ ভাবনায় চাকরি নিয়ে শঙ্কার মধ্যে আছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ ২১ নারী ফুটবলার।
সাবিনাদের বিজেএমসি চাকরি দিয়েছিল খেলার জন্যই। নারী ফুটবল লিগে বিজেএমসি দলটির হয়ে খেলবেন তাঁরা-চাকরির শর্ত এটিই। কিন্তু ছয় বছর ধরে মেয়েদের ঘরোয়া লিগ বন্ধ। খেলা না হলে প্রতিষ্ঠানটি খেলোয়াড়দের বসিয়ে বসিয়ে বেতন দেওয়ার কোনো কারণই খুঁজে পাচ্ছে না।
কিছুদিন আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে দ্রুত নারী ফুটবল লিগ শুরু করার আবেদন জানিয়েছিল বিজেএমসি। কিন্তু লিগ শুরু হওয়ার কোনো লক্ষণ নেই। সে কারণেই নারী ফুটবল দল নিয়ে উৎসাহ হারিয়ে ফেলেছে স্বায়ত্তশাসিত সংস্থাটি।
প্রতিষ্ঠানের এক শীর্ষ কর্মকর্তার বক্তব্যে দল বন্ধ করে দেওয়ার ইঙ্গিতটা স্পষ্টই, ‘বিজেএমসিতে একজন কোচসহ ২১ জন নারী ফুটবলার চাকরি করছেন। তাঁদের তো আমরা খেলার জন্য নিয়েছি। কিন্তু প্রায় ছয় বছর ধরে কোনো খেলা নেই। এখন খেলা না থাকলে প্রতিষ্ঠান তাঁদের জন্য কেন বেতন গুনবে! প্রতিষ্ঠানতো কাউকে বসিয়ে রেখে বেতন দিতে পারে না। সে কারণেই দল বন্ধ করে দেওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে।’
২১ নারী ফুটবলারের মধ্যে ১১ জন আছেন জাতীয় দলের ক্যাম্পে। আছেন অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের অধিনায়ক মিসরাত জাহান মৌসুমিও। এ ছাড়া সিরাত জাহান স্বপ্না, মাসুরা পারভীনদের মতো তারকারাও আছেন, যাঁরা সিনিয়র জাতীয় দলসহ বিভিন্ন বয়সভিত্তিক দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন। কিন্তু সবচেয়ে বড় সমস্যা জাতীয় দলের বাইরে আছেন যাঁরা, তাঁদের। লিগ না হওয়ায় বিজেএমসির চাকরি হারালে রীতিমতো পথেই বসতে হবে তাঁদের। এই খেলোয়াড়দের একমাত্র আয়ের উৎস এ চাকরিটিই।
সাবিনা শঙ্কিত পুরো ব্যাপারটি নিয়ে, ‘আমরা অনেক দিন ধরেই চাকরি হারানোর ভয়ে আছি। এই বছর খেলা না হলে চাকরি হারানোর সম্ভাবনা ৯০ ভাগ। অনেক মেয়ে আছি, যারা এই চাকরির টাকা দিয়েই সংসার চালাই। কী যে হবে বুঝতে পারছি না।’
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত