প্রতিপক্ষ খাটো বলে কথা বাড়াননি রোনালদো!

bcv24 ডেস্ক    ০৮:০৬ পিএম, ২০১৯-০৫-১৩    511


প্রতিপক্ষ খাটো বলে কথা বাড়াননি রোনালদো!

ঢিল মারতে ভালোই লাগে। বিশেষ করে যদি বাড়তি ক্ষত সৃষ্টি করা যায়। কিন্তু ঢিলের জবাবে যখন পাটকেল উড়ে আসে তখনই বিপদ। গতকাল ক্রিস্টিয়ানো রোনালদো সেই পাটকেলেরই শিকার হলেন।

স্তাদিও ওলিম্পিকোতে কাল এএস রোমার বিপক্ষে খেলতে নেমেছিল জুভেন্টাস। গোলশূন্য প্রথমার্ধের পর দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল। এমন অবস্থায় ৫৯ মিনিটে আলেসান্দ্রো ফ্লোরেঞ্জির সঙ্গে ঝগড়া লেগে গিয়েছিল রোনালদোর। ঝগড়ার একপর্যায়ে ফ্লোরেঞ্জির উচ্চতা নিয়ে খোঁচা দিয়েছিলেন রোনালদো।

ঝগড়ায় একপর্যায়ে দু দলের বাকি খেলোয়াড়রা যখন এগিয়ে আসছিলেন তখনই ঘটনাটি ঘটে। রোমার রাইটব্যাকের দিকে হাত দিয়ে অঙ্গভঙ্গি করে দেখিয়ে দিয়েছেন, ‘চুপ কর, তুমি কথা বলার জন্য অনেক বেশি খাটো।’ ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা ফ্লোরেঞ্জি এতে খেপে উঠে রোনালদোর দিকে তেড়ে গিয়েছিলেন। পরে রেফারি ডেভিডে মাসা এসে পরিস্থিতি ঠান্ডা করেন।

শেষ হাসি অবশ্য ফ্লোরেঞ্জিই হেসেছেন। ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে গোল করেছেন রোমার রাইটব্যাক। রোনালদোর জ¦লুনি আরও বেড়েছে একটু পর। যোগ করা সময়ে এডেন জেকো দ্বিতীয় গোল করে নিশ্চিত করেছেন স্বাগতিকদের জয়। ম্যাচ শেষে ফ্লোরেঞ্জি অবশ্য সে ঘটনা নিয়ে খুব বেশি কিছু বলতে চাইলেন না, ‘রোনালদো একজন ব্যালন ডি’অর বিজয়ী। ওর ধারণা ওর যা ইচ্ছে তাই করার অধিকার আছে। সত্য হলো মাঠে আমিও অনেক বোকার মতো কাজ করি (রোনালদো যেমন করেছে)। সুতরাং ঘটনা এখানেই শেষ।’


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত