‘সবচেয়ে কঠিন’ শিরোপা জয় গুয়ার্দিওলার ক্যারিয়ারের

bcv24 ডেস্ক    ০৮:০৭ পিএম, ২০১৯-০৫-১৩    490


‘সবচেয়ে কঠিন’ শিরোপা জয় গুয়ার্দিওলার ক্যারিয়ারের

প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ পর্যন্ত ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল লিভারপুল। শেষ পর্যন্ত এক পয়েন্টের ব্যবধান ধরে রেখে লিভারপুলকে পেছনে ফেলে লিগের মুকুট ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। পেপ গুয়ার্দিওলাও জানিয়েছেন, এটাই তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন শিরোপা।

রোববার লিগের শেষ দিনে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মাঠে ৪-১ গোলে জিতে ৯৮ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখে সিটি। আর অ্যানফিল্ডে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ২-০ গোলে হারানো লিভারপুল ৩৮ ম্যাচে ৯৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়।

কোচিং ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে স্পেনের লা লিগা, বায়ার্ন মিউনিখের হয়ে জার্মানির বুন্ডেসলিগার শিরোপা জেতা গুয়ার্দিলার হাত ধরে গত মৌসুমেও সিটি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল। তবে গতবার এত বেগ পেতে হয়নি দলটিকে। ইপিএলের এবারের শিরোপাকে তাই সবচেয়ে কঠিন বলেই ম্যাচ শেষে জানিয়েছেন গুয়ার্দিওলা।

“এই শিরোপাটি জিততে আমাদের টানা ১৪টা ম্যাচ জিততে হয়েছে। এখন পর্যন্ত এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন শিরোপা জয়।”

গতবার ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৯ পয়েন্ট এগিয়ে থেকে ১০০ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা জিতেছিল সিটি। এবার লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান মাত্র ১। গুয়ার্দিওলা তাই লিভারপুলকে ধন্যবাদ জানাতে ভোলেননি।

“অবশ্যই আমি লিভারপুলকে অভিনন্দন জানাতে চাই-তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গত মৌসুমে ম্যানচেস্টার সিটি একটা মানদণ্ড তৈরি করেছিল। লিভারপুল আমাদের গত মৌসুমের চেয়ে মানদণ্ড আরো বাড়াতে সাহায্য করেছে।”

লিগের ইতিহাসে একমাত্র ম্যানচেস্টার ইউনাইটেডেরই আছে টানা তিন মৌসুমে শিরোপা জয়ের কীর্তি। দুইবার করে করেছিল তারা ১৯৯৮-৯৯, ১৯৯৯-২০০০ ও ২০০০-০১ এবং ২০০৬-০৭, ২০০৭-০৮ ও ২০০৮-০৯ মৌসুমে। আগামি মৌসুমে সিটির সামনেও থাকবে সুযোগ। গুয়ার্দিওলার আশাবাদী।

“এটা করা আরও কঠিন হবে কিন্তু আমরাও আরও শক্তিশালী হবো।”

“যখন আপনি টানা দুইবার জিততে পারবেন, আমি অনুভব করছি পরের মৌসুমে আমরা ফিরে এখন যে জায়গাতে আছি, সেখানে থাকার চেষ্টা করব।”


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত