মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৬ এএম
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের সরকার। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন হয়, আর উন্নয়নের মাধ্যমেই সমৃদ্ধি আসে।
গতকাল শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদরে নির্মিত স্বাধীনতা স্কয়ারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ এম মনসুর আলীসহ জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কোনো অপশক্তি ষড়যন্ত্র করে উন্নয়নের অগ্রযাত্রা নস্যাৎ করতে পারবে না। ১৪ দল ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নের পক্ষে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বাত্মক সহযোগিতা দেবে।
সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনার সরকার আছে বলেই কাজিপুরের দুর্গম চরে ১০ শয্যাবিশিস্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, পাকা সড়ক নির্মাণ, রেস্ট হাউস, উপজেলা পরিষদের নতুন ভবন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, আইএইচটি, আমেনা মনসুর টেক্সটাইল ও পাঁচশ’ আসন বিশিস্ট শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম নির্মাণ হয়েছে। সরকারের ধারাবাহিকতা থাকার কারণেই প্রতিটি উন্নয়ন কাজ সফলভাবে শেষ হচ্ছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী, আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, পৌর আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফা তালুকদার, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত