সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৯ এএম
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র্যাব এক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করার কথা জানিয়েছে, যারা সেনা, নৌ, বিমান, পুলিশ, কারারক্ষীসহ বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চালিয়ে আসছিল।
গ্রেফতাররা হলেন- মো. মানিক চাঁদ ওরফে রাজ (২৮), এসএম আলাউদ্দিন আল মাসুদ (৩৬), মো. ইসমাইল হোসেন (৩১), মো. রতন হোসেন (১৮), মো. শরিফুল ইসলাম ( ৩২) ও সম্রাট মল্লিক (২৪)। গত রোববার রাতে মিরপুর ও খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে র্যাব-৪ অধিনায়ক চৌধুরী মঞ্জুরুল কবির জানান। সোমবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওই চক্র এ পর্যন্ত ২৫ থেকে ২৬ জনের কাছ থেকে দুই থেকে আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে তথ্য পেয়েছেন তারা। এদের দলনেতা মানিক চাঁদ।
সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়েছে। কিন্তু নিজেকে সে ম্যাজিস্টেট বলে পরিচয় দিত। রূপনগরে তার সুসজ্জিত একটি অফিস ছিল। সেখানে বসে সে বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিত।
এ চক্রটি দুই থেকে আড়াই বছর ধরে প্রতারণা চালিয়ে আসছিল জানিয়ে র্যাব কর্মকর্তা মঞ্জুরুল বলেন, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, কুষ্টিয়ার প্রত্যন্ত এলাকার বেকার চাকরিপ্রত্যাশী যুবকদের সঙ্গে যোগাযোগ করত তারা। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, কিংবা পেট্রোবাংলা, জিটিসিএল, পিডিবিসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তুলনামূলক নিন্ম পদে চাকরির প্রলোভন দেখানো হত তাদের। এভাবে তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হত টাকা রাশেদুল ইসলাম লিটন নামে সিরাজগঞ্জের এক ভুক্তভোগী উপস্থিত ছিলেন র্যাবের সংবাদ সম্মেলনে।
তিনি বলেন, গ্রেফতার আলাউদ্দিন নিজেকে এসআই হিসেবে পরিচয় দিয়েছিল তার কাছে। তার ভাতিজাকে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে ১২ লাখ টাকা নিয়েছিল। কিন্তু চাকরি না দিয়ে উল্টো আমার নামে তিনটি মামলা করে সে। সেখানে অভিযোগ করা হয়, আমি নাকি বিদেশ লোক পাঠানোর কথা বলে ইসমাইল ও রতনের কাছ থেকে ৩০ লাখ টাকা নিয়েছি। পাবনার আবু সাইদও ওই চক্রের মাধ্যমে প্রতারিত হওয়ার বর্ণনা দেন সংবাদ সম্মেলনে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত